নেদারল‍্যান্ডসে মোদির ঝালমুড়ি, মাতলেন সবাই

আন্তর্জাতিক ডেস্ক
১৬ মে ২০২৬, ১৯:০৩আপডেট : ১৬ মে ২০২৬, ২০:২২

নেদারল্যান্ডস সফরে গিয়ে আবারও বহুল আলোচিত ‘ঝালমুড়ি’ মন্তব্যের প্রসঙ্গ তুললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (১৬ মে) দ্য হেগে প্রবাসী ভারতীয়দের এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় পশ্চিমবঙ্গের নির্বাচনি প্রচারণার সেই প্রসঙ্গ টেনে আনেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।

রাষ্ট্রীয় সফরের শুরুতে আয়োজিত ওই অনুষ্ঠানে সম্প্রতি শেষ হওয়া পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা, আসাম ও পুদুচেরির বিধানসভা নির্বাচনে জনগণের ব্যাপক অংশগ্রহণের কথা উল্লেখ করছিলেন মোদি।

এ সময় উপস্থিত জনতা করতালি ও উচ্ছ্বাসে তার বক্তব্য থামিয়ে দিলে কিছুক্ষণ থেমে হেসে প্রধানমন্ত্রী বলেন, ঝালমুড়ি এখানেও পৌঁছে গেছে নাকি? তার এ মন্তব্যে পুরো হলজুড়ে হাসি ও করতালির রোল পড়ে যায়।

গত মাসে পশ্চিমবঙ্গের নির্বাচনি প্রচারণায় ঝাড়গ্রামে রাস্তার পাশের একটি দোকানে দাঁড়িয়ে ঝালমুড়ি খেয়েছিলেন মোদি। পরে সেটি রাজনৈতিক প্রতীকী বার্তায় পরিণত হয় এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়।

দ্য হেগের অনুষ্ঠানে সেই প্রসঙ্গ ফিরিয়ে এনে মোদি যেন দেশের নির্বাচনি আবহের সঙ্গে বিদেশ সফরের যোগাযোগ স্থাপন করলেন। অনেকের কাছে এটি ছিল পশ্চিমবঙ্গের উত্তপ্ত নির্বাচনি প্রচারণার একটি পরিচিত ইঙ্গিত।

/এএস/
সম্পর্কিত
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
সর্বশেষ খবর
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?