বেলারুশের সঙ্গে যৌথ সামরিক মহড়া চালাবে রাশিয়া

বিদেশ ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২১, ০৬:১৫আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ০৬:১৫

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশ বেলারুশের সঙ্গে আগামী বছরের প্রথম দিকে একটি যৌথ সামরিক মহড়া চালানোর পরিকল্পনা করছে। ইউক্রেন ইস্যুতে যখন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে মস্কোর তীব্র সামরিক উত্তেজনার মধ্যেই এই ঘোষণা দিলেন পুতিন।

বুধবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে এক বৈঠকে পুতিন যৌথ সামরিক মহড়ার কথা বলেন।

বৈঠকে বেলারুশের প্রেসিডেন্ট আরও একবার যৌথ মহড়া পরিচালনার জন্য রুশ প্রেসিডেন্টের কাছে প্রস্তাব তুলে ধরেন। জবাবে পুতিন বলেন, “আপনি যেমনটি আশা করছেন তাতে আমরা আগামী ফেব্রুয়ারি অথবা মার্চের দিকে একটি যৌথ মহড়া চালাতে পারি। এ ব্যাপারে সামরিক বাহিনী সময়সূচী ঠিক করবে।”

এর আগে গত সেপ্টেম্বর মাসে বেলারুশ ও রাশিয়া সপ্তাহব্যাপী বিশাল আকারের যৌথ সামরিক মহড়া চালিয়েছিল। সে সময় পুতিন বলেছিলেন, এই বহড়া বিদেশি কোনও দেশকে লক্ষ্য করে চালানো হয়নি। তবে রুশ সীমান্তের কাছে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর তৎপরতার জন্য এটি ছিল একটি প্রয়োজনীয় জবাব।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, যৌথ মহড়ায় দুই দেশের দুই লাখ সেনা, ৮০টি বিমান ও হেলিকপ্টার, ১৫টি যুদ্ধজাহাজ এবং প্রায় তিনশ ট্যাংক অংশ নিয়েছিল। সূত্র: পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী