টিকা না নিলে ‘জীবন কঠিন করে’ দেবেন ফ্রান্সের প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
০৫ জানুয়ারি ২০২২, ১১:৩৬আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১১:৩৬

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো সতর্ক করে বলেছেন, তার দেশে যারা করোনাভাইরাসের টিকা নেয়নি, তাদের জীবন কঠিন করে তুলতে চান তিনি। ফরাসি লা প্যারিসিয়ান সংবাদপত্রকে তিনি বলেন, ‘আমি সত্যি তাদের হয়রানি করতে চাই, আর আমরা এটা করতে থাকবো-একেবারে শেষ পর্যন্ত।’ তবে রাজনৈতিক বিরোধীরা বলছেন, ওই সাক্ষাৎকারে ম্যাঁক্রো যেভাবে কঠিন ভাষায় কথা বলেছেন তা একজন প্রেসিডেন্টের জন্য সঙ্গত নয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, কোভিড সংক্রান্ত এক বিল পাস বিলম্বিত হওয়ার মধ্যে এমন মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো। বিলটির বিরুদ্ধে বিরোধী আইনপ্রণেতারা ঐক্যবদ্ধ হয়েছে।

ওই বিলে টিকা না নেওয়া ব্যক্তিদের প্রকাশ্যে চলাফেরার ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। বিরোধীরা এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ায় পার্লামেন্টে এনিয়ে বিতর্ক মধ্যরাতের পর বন্ধ হয়ে যায়।

আশা করা হচ্ছে এই সপ্তাহে আরও পরের দিকে ভোটাভুটিতে বিলটি পাস হয়ে যাবে। তবে এই বিল ভ্যাকসিন বিরোধীদের ক্ষুব্ধ করে তুলেছে। বেশ কয়েক জন আইনপ্রণেতা জানিয়েছেন, এই ইস্যুতে তারা মৃত্যুর হুমকি পেয়েছেন।

মঙ্গলবার লা পারিসিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাঁক্রো বলেন, তিনি মানুষকে জোর করে টিকা দিতে চান না। তবে আশা করছেন ‘সামাজিক জীবনে যাতায়াতের সুযোগ সীমিত করার মাধ্যমে’ তিনি মানুষকে টিকা নিতে উৎসাহিত করতে পারবেন।

ইমানুয়েল ম্যাঁক্রো বলেন, ‘আমি তাদের (টিকা না নেওয়া মানুষদের) কারাগারে পাঠাবো না। সেকারণে আমাদের বলা দরকার যে, ১৫ জানুয়ারি থেকে আপনারা আর রেস্টুরেন্টে যেতে পারবেন না। আপনি কফি পান করতে যেতে পারবেন না, থিয়েটারে যেতে পারবেন না। সিনেমা দেখতে যেতে পারবেন না।’

/জেজে/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান