সুইডেনের প্রধানমন্ত্রী করোনা পজিটিভ

বিদেশ ডেস্ক
১৪ জানুয়ারি ২০২২, ২০:৫৫আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ২০:৫৫

সুইডেনের প্রধানমন্ত্রী মাগডালেনা অ্যান্ডারসন করোনাভাইরাসে আক্রান্ত। শুক্রবার তার মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে।

অ্যান্ডারসনের প্রেস সচিব বলেন, একটি দ্রুত পরীক্ষায় প্রধানমন্ত্রীর করোনা পজিটিভ হয়েছেন। তিনি চলমান বিধিনিষেধ মেনে চলবেন এবং বাসা থেকে কাজ চালিয়ে যাবেন।

সামগ্রিক পরিস্থিতির বিবেচনায় অ্যান্ডারসন সুস্থবোধ করছেন বলে জানিয়েছেন প্রেস সচিব।

ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় এই সপ্তাহে আক্রান্তের সংখ্যা বাড়ছে সুইডেনে। এর ফলে দেশটিতে নতুন বিধিনিষেধ জারি করা হয়েছে।

২০২১ সালের নভেম্বরে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছিলেন অ্যান্ডারসন। ওই সময় সুইডেনের নির্বাচিত প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র ৭ ঘণ্টার মাথায় পদত্যাগ করেন। পার্লামেন্টে বাজেট পাস করাতে ব্যর্থ হলে এমন পদক্ষেপ নেন তিনি। একদিন পরেই আবার তিনি পুনরায় নির্বাচিত হন।

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের