ইউক্রেনকে ট্যাংক বিধ্বংসী অস্ত্র দিচ্ছে যুক্তরাজ্য

বিদেশ ডেস্ক
১৮ জানুয়ারি ২০২২, ১৫:০৩আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ১৫:০৩

রুশ আগ্রাসন মোকাবিলায় ইউক্রেনকে ট্যাংক বিধ্বংসী অস্ত্র দিতে শুরু করেছে যুক্তরাজ্য। সোমবার ব্রিটিশ পার্লামেন্টে দেওয়া ভাষণে এ নিয়ে কথা বলেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস। তিনি বলেন, তার দেশ ইউক্রেনকে কিছু বিধ্বংসী সমরাস্ত্র সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদেনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

বেন ওয়ালেস জানান, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সোমবার প্রথম দফায় সমরাস্ত্র সরবরাহ করা হয়েছে। এছাড়া অল্প সংখ্যক ব্রিটিশ কর্মী দেশটিতে কিছু সময়ের জন্য প্রশিক্ষণ দেবে।

ঠিক কী কী সমরাস্ত্র কত পরিমাণে পাঠানো হচ্ছে সে ব্যাপারে অবশ্য কিছু জানাননি বেন ওয়ালেস। তবে তিনি বলেছেন, এগুলো কৌশলগত অস্ত্র নয় এবং রাশিয়ার জন্য কোনও হুমকি নয়। ইউক্রেন এগুলো তার আত্মরক্ষায় ব্যবহার করতে পারবে। রাশিয়ার ট্যাংক দেশটিতে ঢুকে পড়লে এগুলো প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে কাজ করবে।

এদিকে ইউক্রেনে হামলা চালালে রাশিয়াকে মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইউরোপের আরেক দেশ জার্মানি। সোমবার কিয়েভ সফররত জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, তার দেশ ইউক্রেনের সঙ্গে রাশিয়ার উত্তেজনা কূটনীতির মাধ্যমে সমাধানের পক্ষপাতী। তবে মস্কো যদি তার প্রতিবেশীকে (ইউক্রেন) আক্রমণ করে তাহলে এর জন্য তাদের দুর্ভোগ পোহাতে হবে।

অন্যদিকে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানিয়েছে, পূর্ব ইউক্রেনে একদল প্রশিক্ষিত বাহিনী তৈরি রেখেছে রাশিয়া। যাদের কাজ হবে ইউক্রেনে রুশভাষীদের ওপর একটি হামলার নাটক করা। এরপর ওই ‘হামলা’র অজুহাত দেখিয়েই ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে পুতিনের বাহিনী।

/এমপি/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম