সেনাবাহিনীকে শক্তিশালী করার পরিকল্পনা ঘোষণা করলো ইউক্রেন

বিদেশ ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৫১আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ০৬:১৪

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশটির সেনাবাহিনীকে শক্তিশালী করার পরিকল্পনা ঘোষণা করেছেন। মঙ্গলবার তিনি জানিয়েছেন, আগামী তিন বছরে সশস্ত্র বাহিনীতে নতুন ১ লাখ সদস্য রিক্রুট এবং সেনা সদস্যদের বেতন বাড়ানো হবে। তবে তিনি মনে করিয়ে দিয়েছেন, এর অর্থ এই নয় যে রাশিয়ার আক্রমণ আসন্ন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইউক্রেনের আইনপ্রণেতাদের আতঙ্কিত না হয়ে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। একই সময়ে তিনি নেদারল্যান্ডস, ব্রিটেন ও পোল্যান্ডের নেতাদের স্বাগত জানানোর প্রস্তুতিতে ছিলেন। ন্যাটো জোটের এই তিন সদস্য রাশিয়ার সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতিতে কিয়েভের প্রতি আন্তর্জাতিক সমর্থন তুলে ধরছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আক্রমণ চালাতে সীমান্তে লক্ষাধিক সেনা মোতায়েন করেছেন বলে মনে করছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা। কিন্তু রাশিয়া এমন অভিযোগ অস্বীকার করে আসছে। অবশ্য জেলেনস্কি যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের রুশ পদক্ষেপ নিয়ে আতঙ্ক না ছড়ানোর আহ্বান জানিয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, সশস্ত্র বাহিনীর বিস্তৃতির জন্য তিনি এই ডিক্রি জারি করেছেন। শিগগিরই যুদ্ধ লেগে যেতে পারে বলে নয়। এটি স্বাক্ষর করা হয়েছে, যাতে দ্রুত এবং ভবিষ্যতে ইউক্রেনে শান্তি বজায় থাকে।

জেলেনস্কি বলেন, দেশের রাজনীতিতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। সরকারের বিরোধী অবস্থানে যে কেউ থাকতে পারে। কিন্তু তারা ইউক্রেনের বিরুদ্ধে হতে পারে না।

তিনি আরও বলেন, আপনারা সরকার, প্রেসিডেন্টকে অবজ্ঞা করতে পারেন। কিন্তু নিজেদের জনগণকে অবজ্ঞা করতে পারেন না, রাজনৈতিক সুবিধার জন্য আতঙ্ক ছড়াতে পারেন না।

বর্তমানে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সদস্য সংখ্যা প্রায় আড়াই লাখ। বিপরীতে রাশিয়ার সেনা সংখ্যা প্রায় ৯ লাখ।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের