দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেলো ৭ জনের

বিদেশ ডেস্ক
১২ মার্চ ২০২২, ১০:৪৫আপডেট : ১২ মার্চ ২০২২, ১০:৪৫

ভারতের দিল্লিতে অগ্নিকাণ্ডে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাতে গোকলপুরিতে আগুনে ৬০টি কুঁড়েঘর পুড়ে ছাই হয়ে গেছে। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

শনিবার দমলবাহিনীর কর্তৃপক্ষ জানিয়েছেন, দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। ঘটনাস্থল থেকে এ পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধার করেছে। আগুন নিয়ন্ত্রণে ১৩ ইউনিট অংশ নেয়।

উত্তর-পূর্ব দিল্লির উপ কমিশনার দেবেশ কুমার মহলা বলেন, 'অগ্নিকাণ্ডের খবর আনুমানিক রাত একটার দিকে পাই। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও দলকল বাহিনী। ভোর চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে'।

দিল্লির মুখ্যমন্ত্রী টুইট বার্তায় শোক জানিয়ে বলেন, 'সকালেই এমন একটা খারাপ খবর পেয়েছি। আমি ঘটনাস্থলে যাবো। ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করবো'।

কীভাবে আগুন লাগলো তার কারণ এখনও উদঘাটন করা সম্ভব হয়নি। খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে প্রশাসন।

/এলকে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম