ইউরোপে যুক্তরাষ্ট্রের আরও সামরিক উপস্থিতি চায় পোল্যান্ড

বিদেশ ডেস্ক
০৩ এপ্রিল ২০২২, ১৬:২২আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ১৬:২২

ইউরোপে যুক্তরাষ্ট্রের আরও সামরিক উপস্থিতি চায় ইউক্রেনের প্রতিবেশী দেশ পোল্যান্ড। দেশটির ক্ষমতাসীন দল ল অ্যান্ড জাস্টিস (পিআইএস)-এর নেতা জারোস্লা কাকজিনস্কি বলেছেন, ইউক্রেনে রাশিয়ার হামলার প্রতিক্রিয়ায় ইউরোপে অবস্থানরত মার্কিন সেনার সংখ্যা ৫০ শতাংশ বৃদ্ধিকে স্বাগত জানাবে তার দেশ। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

জার্মান সংবাদপত্র ওয়েলট অ্যাম সোনট্যাগের সঙ্গে আলাপকালে জারোস্লা কাকজিনস্কি বলেন, ‘রাশিয়ার ক্রমবর্ধমান হামলার কারণে আমেরিকানরা যদি ইউরোপে তাদের বিদ্যমান উপস্থিতি এক লাখ থেকে বাড়িয়ে দেড় লাখ পর্যন্ত করে তাহলে পোল্যান্ড খুশি হবে। সেক্ষেত্রে ৭৫ হাজার সেনাকে পূর্ব দিকে মোতায়েন করা উচিত, অর্থাৎ রাশিয়া সীমান্তে। এছাড়া বাল্টিক দেশগুলো এবং পোল্যান্ডে ৫০ হাজার সেনা মোতায়েন করা উচিত।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, তার দেশের পূর্ব এবং দক্ষিণাঞ্চল দখল করতে মরিয়া রাশিয়া। শনিবার গভীর রাতে দেওয়া ভিডিও বার্তায় তিনি বলেন, ‘রাশিয়ান সেনাদের এখন লক্ষ্য কী? তারা ডনবাসের পূর্ব এবং দক্ষিণ ইউক্রেনে নিজেদের শাসন প্রতিষ্ঠা করতে চায়। আর আমাদের লক্ষ্য কী? আমাদের স্বাধীনতা, আমাদের ভূখণ্ড এবং নিজেদের রক্ষা করা।’

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম