বন্দরনগরী ওডেসায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত অন্তত ৫

বিদেশ ডেস্ক
২৪ এপ্রিল ২০২২, ০০:৫৮আপডেট : ১০ জুন ২০২৪, ১৫:২৫

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর ওডেসায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে কমপক্ষে পাঁচজন নিহত ও ১৮ জন আহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্টের চিফ অব স্টাফ অ্যান্ড্রি ইয়ারমাকের একটি অনলাইন পোস্টের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রয়টার্স জানায়, শনিবার রুশ বাহিনী কৃষ্ণ সাগরের বন্দর শহর ওডেসার একটি সামরিক স্থাপনা এবং দুটি আবাসিক ভবনে আঘাত হেনেছে। এতে দুটি ভবন ধ্বংস হয়েছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর দক্ষিণাঞ্চলীয় এয়ার কমান্ডও বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, মারিউপোলে দখলে নিতে শেষ ইউক্রেনীয় ডিফেন্ডারদের ওপর পুনরায় হামলা শুরু করেছে রাশিয়া। শনিবার এক ইউক্রেনীয় কর্মকর্তা বলেছেন, মস্কো দক্ষিণের এই বন্দর নগরীতে কয়েক দিন আগে বিজয় ঘোষণা করেছে। অথচ ফের তারা এটার দখল নেওয়ার কথা বলছে।

ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা ওলেক্সি আরেস্টোভিচ বলেছেন, ‌‘শত্রুরা মারিউপোলের রক্ষকদের চূড়ান্ত প্রতিরোধকে শ্বাসরোধ করার চেষ্টা করছে।’

অপরদিকে ইউক্রেনের শিল্পাঞ্চলীয় প্রাণকেন্দ্র ডনবাস পুরোপুরি দখলে আক্রমণ চালিয়ে যাচ্ছে রাশিয়া। কিন্তু ইউক্রেনের তুমুল পাল্টা হামলায় রুশ বাহিনী খুব বেশি অগ্রসর হতে পারেনি, তাদের অগ্রগতি মন্থর হয়ে পড়েছে। শনিবার ব্রিটিশ ও ইউক্রেনীয় কর্মকর্তারা এমন দাবি করেছেন। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এ খবর জানিয়েছে।

ডনেস্ক ও লুহানস্ক নিয়ে ডনবাস অঞ্চলটি। এটির পূর্ণ নিয়ন্ত্রণ নিতে রুশ সেনারা আক্রমণ করে এগোতে চাইছে। অঞ্চলটি দখলের মাধ্যমে তারা দখলকৃত ক্রিমিয়ার সঙ্গে একটি স্থল করিডোর স্থাপন করতে চায়। একই সঙ্গে তারা অবরুদ্ধ শহর মারিউপোলের শেষ প্রতিরোধ ঘাঁটিও নিশ্চিহ্ন করতে চাইছে। এমনটিই জানিয়েছেন ইউক্রেনের সেনাপ্রধান।

/আইএ/
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম