সুইডেন-ডেনমার্কের আকাশসীমায় গুপ্তচর বিমান, রাশিয়ার রাষ্ট্রদূত তলব

বিদেশ ডেস্ক
০২ মে ২০২২, ১০:৪২আপডেট : ০২ মে ২০২২, ১০:৪২

রাশিয়ার গোয়েন্দা বিমানের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ এনে দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে ডেনমার্ক ও সুইডেন। রাশিয়ার একটি গোয়েন্দা বিমানের বিরুদ্ধে দুই দেশের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সুইডেন ও ডেনমার্ক জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় ডেনিশ বাল্টিক দ্বীপ বোর্নহোমের পূর্ব আকাশসীমায় প্রবেশ করে রুশ বিমানটি। এরপরই সুইডেনে ঢুকে।

এ বিষয়ে ডেনিশ পররাষ্ট্রমন্ত্রী জেপ্পে কফোদ বলেন, গুপ্তচর বিমানের ঘটনায় রুশ রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। এ ঘটনাকে অগ্রহণযোগ্য উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।

একই ঘটনায় রাশিয়ার রাষ্ট্রদূতকে স্টকহোমে তলব করেছে সুইডেন। দেশটি বলছে, ইউক্রেনের সঙ্গে রাশিয়ার চলমান যুদ্ধের মধ্যেই আকাশসীমা লঙ্ঘনের ঘটনা অপেশাদার আচরণ।

বিবৃতিতে সুইডেনের প্রতিরক্ষা মন্ত্রণলায় বলছে, রাশিয়ান এন-৩০ প্রপেলার বিমান অনুপ্রবেশের বিষয়টি রেকর্ড করা হয়েছে।

সুইডেনে এমন সময় রাশিয়ার বিমান ঢুকে পড়ল যখন তারা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার পরিকল্পনা করছে।

/এলকে/
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি