ভূমধ্যসাগরে ৩২ বাংলাদেশিসহ উদ্ধার ৮১

বিদেশ ডেস্ক
১৫ মে ২০২২, ১০:২০আপডেট : ১৫ মে ২০২২, ১০:২৬

লিবিয়া থেকে অবৈধভাবে উত্তাল ভূমধ্যসাগর হয়ে ইউরোপে যাওয়ার পথে ৮১ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে তিউনিসিয়া নৌবাহিনী। উদ্ধারকৃতদের মধ্যে রয়েছে ৩২ বাংলাদেশি। নৌবাহিনী জানায়, তিউনিসিয়ার উত্তরপূর্বাঞ্চলে ক্ষতিগ্রস্ত নৌকাটিতে তাদের সন্ধান মেলে।

উদ্ধারকৃতদের মধ্যে ৩৮ মিসরীয়, ৩২ বাংলাদেশি, ১০ জন সুদানের এবং একজন মরক্কোর নাগরিক। তাদের বয়স ২০ থেকে ৩৮। তিউনিসিয়ার সীমান্তবর্তী লিবিয়ার আবু কামাশ গ্রাম থেকে রওনা হন। তাদের জাতীয় নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

ইউরোপে পাচারের জন্য দালালরা লিবিয়া, তিউনিসিয়াকে অন্যতম রুট হিসেবে বিবেচনা করে থাকে। ভূমধ্যসাগরে হয়ে ইউরোপে যাওয়ার পথে প্রায় নৌকা ডুবে শরণার্থী ও অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর খবর পাওয়া যায়। দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলো থেকেই উন্নত জীবনের আশায় ইউরোপে প্রবেশের চেষ্টা করেন অনেকে।

গত মাসে ইউরোপে যাওয়ার প্রস্তুতির সময় ৫৪২ জন শরণার্থীকে আটক করে লিবীয় কর্তৃপক্ষ।

সূত্র: এএফপি

/এলকে/
সম্পর্কিত
ফ্রান্সে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, আহত অন্তত ৪৪
উষ্ণতার নতুন রেকর্ড, যৌথভাবে সবচেয়ে গরম মাস আগস্ট
হাঙ্গেরিতে কবর খোঁড়ার ব্যতিক্রমী প্রতিযোগিতা
সর্বশেষ খবর
আওয়ামী লীগ কী করে সারা দেশে মিছিল করলো, প্রশ্ন গোলাম পরওয়ারের 
আওয়ামী লীগ কী করে সারা দেশে মিছিল করলো, প্রশ্ন গোলাম পরওয়ারের 
মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের শোভাযাত্রা: ওসি বললেন ‌‘খবর পাইনি, ফেসবুকে দেখেছি’
মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের শোভাযাত্রা: ওসি বললেন ‌‘খবর পাইনি, ফেসবুকে দেখেছি’
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গুলশানে ককটেল বিস্ফোরণ: আ.লীগের ২৪ নেতাকর্মী ১০ দিনের রিমান্ড
গুলশানে ককটেল বিস্ফোরণ: আ.লীগের ২৪ নেতাকর্মী ১০ দিনের রিমান্ড
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন