বিশ্বে ১০ কোটি মানুষ বাস্তুচ্যুত, ‘বিস্ময়কর মাইলফলক’: জাতিসংঘ

বিদেশ ডেস্ক
২৩ মে ২০২২, ১৩:১৬আপডেট : ২৩ মে ২০২২, ১৩:২৭

সংঘাত, সহিংসতা, নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের কারণে বিশ্বে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছে ১০ কোটিরও বেশি মানুষ। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ এ সংকটকে আরও তীব্র করেছে। একে ‘বিস্ময়কর মাইলফলক’ অ্যাখা দিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)। সোমবার (২৩ মে) এক প্রতিবেদনে এখবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

জাতিসংঘের সংস্থাটি জানায়, লাখ লাখ মানুষ বাস্তুচ্যুতের অন্যতম কারণ ইউক্রেন যুদ্ধ। এছাড়া ইথিওপিয়া ও কঙ্গোতে দীর্ঘস্থায়ী সংঘাতের কারণে অনেক মানুষ আশ্রয়হীন হয়েছে। ইউএনএইচসিআর আরও জানায়, ২০২১ সালের শেষ নাগাদ জোরপূর্বক বাস্তুচ্যুত লোকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল নয় কোটি।

জাতিসংঘের শরণার্থী সংস্থার হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি বিবৃতিতে বলেন, ‘বিশ্বে রেকর্ডসংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়েছে। যা কখনোই উচিত নয়। নিরপরাধ মানুষদের বাড়িঘর ছাড়তে বাধ্য হওয়ার পেছনে যে ধ্বংসাত্মক দ্বন্দ্ব ও নিপীড়ন রয়েছে তা অবসানে সোচ্চার হতে হবে। এমন বাস্তুচ্যুত ইউক্রেন যুদ্ধসহ অন্যান্য মারাত্মক যুদ্ধের কারণে হয়েছে।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, এ সংখ্যা আরও বাড়তে পারে, যদি সংঘাতের কারণে ধ্বংসযজ্ঞ না থামানো যায়। ৮০ লাখ লোক ইউক্রেনের অভ্যন্তরে বাস্তুচ্যুত হয়েছেন আর ৬০ লাখের মতো লোক ইউক্রেন ছেড়ে অন্য দেশগুলোতে আশ্রয় নিয়েছেন।

রাশিয়ার হামলার কারণে চলতি বছর শরণার্থী ও বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বেড়ে গেছে। ইউক্রেনের অনেকে শহরে গোলাবর্ষণ করে যাচ্ছে রুশ বাহিনী। ইউক্রেনের অবরুদ্ধ মারিউপোল, ডনবাস, খারকিভে রাশিয়ার হামলায় ধ্বংস্তূপে পরিণত হয়েছে। গৃহহীন হয়েছেন লাখ লাখ ইউক্রেনীয়। জীবন বাঁচিয়ে পোল্যান্ড, রোমানিয়া, যুক্তরাজ্য, যু্ক্তরাষ্ট্র, জার্মানিসহ অনেক দেশে আশ্রয় হয়েছে ইউক্রেনীয়দের।

/এলকে/
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী