তুরস্কের দাবি মেনে নিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে সুইডেন: ন্যাটো

আন্তর্জাতিক ডেস্ক
১৩ জুন ২০২২, ২২:৪১আপডেট : ১৩ জুন ২০২২, ২২:৪১

পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর স্টকহোমের যোগদানের অনুমতি দিতে তুরস্কের দাবি মেনে নিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে সুইডেন। সোমবার সুইডেন সফররত ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ একথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

সুইডেন ও ফিনল্যান্ড গত মাসে ন্যাটোতে যোগদানের আবেদন করেছে। ইউক্রেনে রুশ আক্রমণের পর এই উদ্যোগ নেয় দেশ দুটি। তাদের আবেদন তুরস্কের অপ্রত্যাশিত বাধার মুখে পড়েছে। তুরস্ক অভিযোগ করেছে, সুইডেন কুর্দি যোদ্ধাদের সমর্থন করছে এবং তুরস্কের অস্ত্র আমদানিতে নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। এই দুটি বিষয় সমাধান না হলে সুইডেনের আবেদনে সম্মতি জানাবে না আঙ্কারা।

সুইডেনের প্রধানমন্ত্রী মাগডালেনা অ্যান্ডারসনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ন্যাটো মহাসচিব বলেন, সুইডেন ইতোমধ্যে সন্ত্রাস-দমন আইন পরিবর্তন শুরু করেছে, আমি এটিকে স্বাগত জানাচ্ছি। সুইডেন নিশ্চিত করবে ন্যাটো সদস্য হিসেবে মিত্রদের প্রতি নতুন প্রতিশ্রুতি দিতে যাতে ভবিষ্যতে অস্ত্র রফতানির একটি আইনি ফ্রেমওয়ার্ক গড়ে উঠে।

তিনি বলেন, তুরস্ক যে উদ্বেগ তুলে ধরেছে সেগুলো নিরসনে এগুলো হলো গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

অ্যান্ডারসন বলেছেন, সুইডেন নিজেদের সন্ত্রাসবাদ আইন পরিবর্তন করেছে এবং তা আরও কঠোর করার প্রক্রিয়া চলমান।

সুইডিশ প্রধানমন্ত্রী বলেন, জুলাইয়ের প্রথম দিন থেকে আমাদের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে কঠোর আইন থাকবে। ফলে সুইডেন সন্ত্রাসবাদকে কতো কঠোরভাবে বিবেচনা করে তা নিয়ে কোনও প্রশ্ন থাকবে না। আমরা সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভূমিকা রাখতে চাই।

স্টলটেনবার্গ বলেছেন, সুইডেন ও ফিনল্যান্ডকে যতদ্রুত সম্ভব ন্যাটোতে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। সুইডেন যদি আক্রান্ত হলে ন্যাটো মিত্ররা এগিয়ে আসবে না, এমনটি অকল্পনীয়।

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের