‘আমাদের পেশী দেখাতে হবে’, জি-৭ সম্মেলনে পুতিনকে নিয়ে হাসি-ঠাট্টা

আন্তর্জাতিক ডেস্ক
২৭ জুন ২০২২, ১৯:০২আপডেট : ২৭ জুন ২০২২, ১৯:০৫

শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ এর নেতারা জার্মানিতে মিলিত হয়েছেন। এবারের সম্মেলনের আলোচনায় গুরুত্ব পাচ্ছে ইউক্রেনে চলমান যুদ্ধ। এই বিষয়ে আলোচনা করতে গিয়ে জি-৭ নেতারা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি ছবি নিয়ে হাসি-ঠাট্টায় মেতে ওঠেন।

রবিবার বাভারিয়ার শোলস এলমাউতে জি-৭ নেতাদের বৈঠকে উঠে আসে পুতিনের শার্ট খোলা অবস্থায় ঘোড়ার পিঠের ছবিটি। হাসি-ঠাট্টার সূত্রপাত করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

বিশ্বনেতাদের সঙ্গে বসা অবস্থায় জনসন বলেন, ‘জ্যাকেট আছে? জ্যাকেট নাই? আমাদের কী কাপড় খুলে ফেলতে হবে।’

জবাবে ট্রুডো বলেন, আসুন ছবির জন্য অপেক্ষা করি। আমরা খালি গায়ে ঘোড়ার পিঠে চড়া দেখাতে যাচ্ছি।

রুশ প্রেসিডেন্টকে নিয়ে হাসি-ঠাট্টার সুযোগ ছাড়েননি ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুল ভন ডের লিয়েন। তিনি যুক্ত করেন, ও হ্যাঁ। ঘোড়ার পিঠে চড়াই ভালো।

এখানেই থামেননি জনসন। তিনি সাংবাদিকদের দিকে তাকিয়ে বলেন, তাদেরকে আমাদের পেশী দেখাতে হবে।

পুতিনের এই ছবি নিয়ে হাসি-ঠাট্টা করেন জি-৭ নেতারা

বিশ্বনেতারা ২০০৯ সালের পুতিনের একটি ছবি ইঙ্গিত করে এসব কথা বলছিলেন। ওই ছবিতে দেখা গেছে, পুতিন সাইবেরিয়ার টুভা অঞ্চলে খালি গায়ে ঘোড়ার পিঠে রয়েছে। ছবিটি প্রকাশের পর থেকেই অনলাইনে এটি নিয়ে হাসি-ঠাট্টা চলে আসছে।

সূত্র: নিউজউইক

/এএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি