কোপেনহেগেনে শপিং মলে হামলাকারী ২৪ দিনের রিমান্ডে

আন্তর্জাতিক ডেস্ক
০৪ জুলাই ২০২২, ২১:৩১আপডেট : ০৪ জুলাই ২০২২, ২২:১১

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে শপিং মলে গুলিবর্ষণকারীকে ২৪ দিনের রিমান্ডে মঞ্জুর করেছে আদালত। এই বন্দুক হামলায় তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হন। সোমবার ডেনিশ পুলিশ জানায়, একটি সিটি কোর্টে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে ২৪ দিনের রিমান্ডে রাখার নির্দেশ দেওয়া হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

২২ বছর বয়সী ডেনিশ ব্যক্তি রবিবার দুপুরে শপিং মলটিতে গুলিবর্ষণ করে। অনিচ্ছাকৃত হত্যা এবং হত্যা চেষ্টার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, তাকে একটি বদ্ধ মানসিক ওয়ার্ডে কাস্টডিতে রাখা হবে।

বন্দুক হামলার ঘটনাটি ডেনমার্কে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এমন এক সপ্তাহে এই হামলা হলো যখন তিন ধাপের ট্যুর ডি ফ্রান্স সাইকেল প্রতিযোগিতার প্রথম ধাপ অনুষ্ঠিত হচ্ছে এবং হাজারো মানুষ রাস্তায় উল্লাস করছেন।

বন্দুকধারীর হামলাকারীর নাম প্রকাশে নিষেধাজ্ঞা রয়েছে। তার গুলিতে ১৭ বছর বয়সী দুজন এবং ৪৭ বয়সী এক রুশ নাগরিক নিহত হন। অপর চার ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা স্থিতিশীল এবং একজনের অবস্থা আশঙ্কাজনক। আরও বেশ কয়েকজন ঘটনাস্থল থেকে পালানোর সময় সামান্য আহত হয়েছেন।

হামলাটিকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে দেখছে না ডেনমার্কের পুলিশ। সোমবার সকালে পুলিশ প্রধান সোরেন টমাসন জানিয়েছেন, সন্দেহভাজন অন্যদের সঙ্গে সম্মিলিতভাবে হামলা চালিয়েছে বলে কোনও ইঙ্গিত পাওয়া যায়নি।

/এএ/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের