মাংকিপক্স সংক্রমণ ঠেকানো সম্ভব: ডব্লিউএইচও

আন্তর্জাতিক ডেস্ক
২৬ জুলাই ২০২২, ১৯:১৯আপডেট : ২৬ জুলাই ২০২২, ১৯:১৯

দ্রুত ছড়িয়ে পড়া মাংকিপক্সের সংক্রমণ ঠেকানো সম্ভব বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর এক কর্মকর্তা। মঙ্গলবার সংস্থাটির মাংকিপক্স-বিষয়ক টেকনিক্যাল প্রধান রোজামুন্ড লুইস বলেছেন, এই মুহূর্তে আমরা মনে করি সঠিক কৌশল গ্রহণ করলে সংক্রমণ থামানো সম্ভব। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

সাংবাদিকদের রোজামুন্ড লুইস বলেন, সময় চলে যাচ্ছে। এই বিষয়গুলোতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।

শনিবার ডব্লিউএইচও প্রধান টেড্রোস আডানম গেব্রিয়াসিস মাংকিপক্স সংক্রমণকে বৈশ্বিক স্বাস্থ্যজনিত জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এটি সংস্থাটির সর্বোচ্চ সতর্কতা।

এই সতর্কতা জারির ফলে সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার পথ উন্মুক্ত হয় এবং টিকা ও চিকিৎসা বিনিময়ে বাধা দূর হয়।

লুইস বলেন, ডব্লিউএইচও এখনও একটি বৈশ্বিক সমন্বিত মেকানিজমের দিকে এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

বানরে প্রথম শনাক্ত হওয়ার মাংকিপক্স আক্রান্ত ব্যক্তির ঘনিষ্ঠ সংস্পর্শে ছড়ায়। এই বছরের আগ পর্যন্ত আফ্রিকার বাইরে ভাইরাসজনিত রোগটিতে আক্রান্তের ঘটনা ছিল বিরল।

মে মাসে ব্রিটেনে বেশ কয়েকজন শনাক্তের পর ইঙ্গিত পাওয়া যায় রোগটির সংক্রমণ ইউরোপে ছড়িয়েছে। এই বছর ৭৫টির বেশি দেশে ১৬ হাজারের বেশি মাংকিপক্স আক্রান্ত শনাক্ত হয়েছেন। আফ্রিকায় রোগটিতে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

লুইস বলছেন, প্রকৃত আক্রান্তের সংখ্যা আরও বেশি হতে পারে।

/এএ/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের