ফ্রেডি’র কোলজুড়ে এলো দুই শাবক, দর্শনার্থীদের ভিড়

আন্তর্জাতিক ডেস্ক
৩১ জুলাই ২০২২, ১২:৩০আপডেট : ০১ আগস্ট ২০২২, ১১:০৪

জলবায়ু পরিবর্তন, আবাসস্থল আর খাদ্য সংকটের কারণে দিন দিন কমে আসছে বাঘের সংখ্যা। নানা প্রতিকূলতার সঙ্গে পাল্লা দিয়ে এখনও অনেক দেশে টিকে আছে বাঘ। তবে কালের বিবর্তনে বাঘের অনেক প্রজাতি হারিয়ে যেতে বসেছে। তার মধ্যে সাইবেরিয়ান বাঘ অন্যতম। এমন দুঃসময়েও উত্তর-পশ্চিম রোমানিয়ার ওরাদিয়া শহরের চিড়িয়াখানায় প্রায় দুই মাস আগে জন্ম নিয়েছে দুটি বিরল সাইবেরিয়ান প্রজাতির বাঘের শাবক। এক নজর দেখতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা।

এটি রোমানিয়ান চিড়িয়াখানার জন্য নিঃসন্দেহে খুশির বিষয়। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছেন, বাঘিনী ফ্রেডি আর শাবক সুস্থ আছে। দুটির ওজন প্রায় সাত কিলোগ্রাম। কর্তৃপক্ষ বেশ খেয়াল রাখছে শাবক দুটির।

খাবারের তালিকায় রাখা হয়েছে, দুধ, মুরগি আর গরুর মাংস। চিড়িখানা কর্তৃপক্ষ শাবক দুটিকে এক বছরের জন্যে আগ্রহী কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে দত্তক দিতে চান।

বিশ্বের সবচাইতে শক্তিশালী ও বড় বাঘ বলা হয়ে থাকে এই সাইবেরিয়ান প্রজাতিকে। পৃথিবীর মধ্যে শুধু এশিয়া মহাদেশেই বাঘ রয়েছে আট প্রজাতির। এর মধ্যে সাইবেরিয়ান বাঘ একটি। রাশিয়ার উত্তরাঞ্চল এদের আবাসস্থল। সাইবেরিয়ান বাঘ চার থেকে পাঁচ চার বছর বয়সেই প্রজননের জন্যে উপযোগী হয়। 

রোমানিয়ার একটি অনলাইন গণমাধ্যমের সূত্রমতে, সদ্যজন্ম নেওয়া বাঘের শাবক দুটি এখন কোয়ারেন্টাইনে আছে। তবে চিড়িয়াখানায় কাঁচের জানালা দিয়ে তাদের দেখার সুযোগ থাকছে দর্শনার্থীদের জন্য।

সূত্র: রোমানিয়া ইনসাইডার

/এনবি/এলকে/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী