রাশিয়ার সঙ্গে তুরস্কের ঘনিষ্ঠতা নিয়ে উদ্বিগ্ন পশ্চিমারা

আন্তর্জাতিক ডেস্ক
০৭ আগস্ট ২০২২, ১৬:২২আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১৭:১১

রাশিয়ার সঙ্গে তুরস্কের ঘনিষ্ঠতা নিয়ে উদ্বিগ্ন পশ্চিমা দেশগুলো। অন্তত ছয় জন পশ্চিমা কর্মকর্তা সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।

প্রতিবেদনে বলা হয়, তুরস্ক ও রাশিয়ার অর্থনৈতিক সম্পর্ক আরও জোরালো করার বিষয়ে পশ্চিমা সরকারগুলো উদ্বেগ প্রকাশ করছে। রাশিয়াকে নিষেধাজ্ঞা এড়াতে সাহায্য করলে আঙ্কারাকেও শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়তে হতে পারে।

শুক্রবার রাশিয়ার অবকাশ শহর সোচিতে এরদোয়ানের সঙ্গে বৈঠকে মিলিত হন পুতিন। চার ঘণ্টাব্যাপী বৈঠকের পর দুই নেতার এক যৌথ বিবৃতিতে রাশিয়ার খাদ্যশস্য ও সার উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল রফতানিসহ ইস্তাম্বুল চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের ওপর জোর দেন দুই নেতা।

বৈঠকে পরিবহন, কৃষি ও নির্মাণ শিল্পের মতো খাতগুলোতে সহযোগিতা বাড়ানোর ব্যাপারে একমত হন দুই প্রেসিডেন্ট। এর একদিনের মাথায় শনিবার আঙ্কারা ও মস্কোর মধ্যকার সম্পর্ক নিয়ে পশ্চিমাদের উদ্বেগের কথা জানালো ফিন্যান্সিয়াল টাইমস।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি