প্যারিসে পাবলিক টয়লেটে মার্কিন পর্যটককে ধর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক
১০ আগস্ট ২০২২, ২০:২০আপডেট : ১০ আগস্ট ২০২২, ২০:২০

ফ্রান্সের রাজধানী প্যারিসের কেন্দ্রস্থলের একটি পাবলিক টয়লেটে ধর্ষণের শিকার হয়েছেন এক মার্কিন নারী পর্যটক। নিরাপদ বলে বিবেচিত নদী তীরবর্তী ব্যস্ত এলাকায় এই ঘটনায় হতভম্ব হয়ে পড়েছেন অনেকেই। ধর্ষণে জড়িত থাকার অভিযোগে ২৩ বছর বয়সী এক পুরুষকে আটক করে রিমান্ডে নেওয়া হয়েছে।

গত শনিবার রাতে ২৭ বছরের ওই মার্কিন নারী নিজের সঙ্গীকে নিয়ে প্যারিসের কেন্দ্রস্থলে সেইন নদীর তীরে ঘুরতে যান। নটর ডেম ক্যাথিড্রাল ও প্যারিসের সিটি হলের অদূরে আক্রান্ত হন তারা। ওই এলাকাটি দিন ও রাতের সব সময় পর্যটকদের ভিড়ে ব্যস্ত থাকে।

স্থানীয় সময় রাত একটার কিছু পরে একটি পাবলিক টয়লেটে আক্রান্ত হন ওই নারী পর্যটক। স্থানীয় একটি বারের অদূরের ওই টয়লেটটি নিরাপদ বলে বিবেচনা করা হয়। স্থানীয় সংবাদমাধ্যম লা প্যারিসিয়ান জানিয়েছে, ওই নারীর সঙ্গী বাইরে অপেক্ষা করছিলেন, তবে সময় গড়াতে থাকায় উদ্বিগ্ন হয়ে ওঠেন। টয়লেটের কাছে এগিয়ে তিনি কান্নার শব্দ পান। এরপরই নিজের সঙ্গীকে আক্রান্ত হতে দেখেন।

নিরাপত্তা প্রহরী ও পুলিশ সদস্যরা আক্রমণকারী পুরুষকে আটক করে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই পুরুষ ধর্ষণের কথা অস্বীকার করে দাবি করেছে ওই নারীর সম্মতি ছিল।

পরে ওই নারীকে প্যারিসের একটি হাসপাতালে নেওয়া হয়। পুলিশের কাছে প্রমাণ হস্তান্তরের পর ওই নারী ও তার পুরুষ সঙ্গী যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন।

সূত্র: গার্ডিয়ান

/জেজে/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের