‘কুপিয়ানস্ক’ শহরে ঢুকে পড়েছে ইউক্রেনীয় বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২২, ২১:১৩আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ২১:১৩

পূর্ব ইউক্রেনে রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ আরও জোরদার করেছে ইউক্রেনীয় যোদ্ধারা। কৌশলগত গুরুত্বপূর্ণ কুপিয়ানস্ক শহরের ভেতরে ঢুকে পড়েছে তারা। এটি গত কয়েক মাস ধরে রুশ বাহিনীর দখলে ছিল।

ইউক্রেনের বিশেষ বাহিনীর দাবি, 'তাদের সেনা কর্মকর্তারা কুপিয়ানস্কে প্রবেশ করছে। এটি সব সময় ইউক্রেনের ছিল এবং থাকবে'। এদিকে শহরে প্রায় ২৭ হাজার সেনার ছবি প্রকাশ করে আঞ্চলিক এক কর্মকর্তা বলেন, 'কুপিয়ানস্ক ইউক্রেনের'।

কিয়েভ দাবি করেছে, পূর্ব ইউক্রেনে বিস্ময়কর অগ্রগতি অর্জন করেছে ইউক্রেনীয় সেনারা। জেলেনস্কির সরকার বলছে, গত ফেব্রুয়ারিতে রুশ বাহিনী সামরিক অভিযান শুরুর পর মস্কোর কাছে হারানো অঞ্চল পুনরুদ্ধারে পাল্টা আক্রমণে নেমেছে যোদ্ধারা। দেশটির দাবি, খুবই দ্রুত গতিতে সফলতা অর্জন করেছে তারা।  

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র ওলেগ নিকোলেনকো সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে বলেন, সেনারা পূর্ব ইউক্রেনের অগ্রসর হচ্ছে। আরও শহর ও গ্রাম শত্রু মুক্ত করেছে। পশ্চিমা সামরিক সহায়তার কারণেই সফলতা আসছে।

তিনি আরও বলেন, 'ইউক্রেনে অস্ত্র পাঠানো অব্যাহত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুদ্ধের ময়দানে রাশিয়াকে পরাজিত করার অর্থ হচ্ছে ইউক্রেনের জয়।'

সূত্র: আল জাজিরা।

/এলকে/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের