যুদ্ধে অস্বীকৃতি জানালে ১০ বছরের সাজা দেবেন পুতিন?

আন্তর্জাতিক ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২২, ১৭:০২আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৭:৫১

রাশিয়ায় ক্রমেই জোরালো হচ্ছে যুদ্ধবিরোধী বিক্ষোভ। অন্যদিকে রাজপথের আন্দোলন সামাল দিতে কঠোর অবস্থানে রয়েছে ক্রেমলিন। রুশ বাহিনীর রিজার্ভ সেনাদের তলবের প্রতিবাদ করায় এরইমধ্যে দেশটিতে সহস্রাধিক মানুষকে গ্রেফতারের খবর পাওয়া গেছে। এর মধ্যেই শনিবার এ সংক্রান্ত একটি নতুন বিলে স্বাক্ষর করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

যেসব রুশ সেনা যুদ্ধে অংশগ্রহণে অস্বীকার করবে, রণক্ষেত্র ছেড়ে যাবে, আদেশ অমান্য করবে কিংবা শত্রুপক্ষের কাছে আত্মসমর্পণ করবে নতুন আইনে তাদের ১০ বছরের সাজা দেওয়ার কথা বলা হয়েছে।

সংবাদমাধ্যম টাইমসের খবরে বলা হয়েছে, কোনও সেনাসদস্য স্বেচ্ছায় আত্মসমর্পণ করলে তাকে ১৫ বছরের কারাদণ্ডের মুখোমুখি হতে হবে।

আগের আইন অনুযায়ী এ ধরনের অপরাধের জন্য পাঁচ বছরের সাজার বিধান ছিল।

এমন সময়ে নতুন এই আইন প্রণয়নের খবর এলো যখন কিছু রুশ সেনার ইউক্রেন যুদ্ধে অংশগ্রহণে অস্বীকৃতির খবর পাওয়া গেছে। সম্মুখযুদ্ধে অংশগ্রহণ এড়াতে অনেকে এরইমধ্যে দেশ ছেড়ে পালিয়ে গেছে।

সেনাসমাবেশের বিরোধিতা করা একটি অনলাইন পিটিশনে স্বাক্ষর করেছেন তিন লাখ ২৭ হাজারেরও বেশি মানুষ। এতে বলা হয়েছে, ‘বর্তমান অনিশ্চয়তার মুখে আমরা আমাদের দেশের পুরুষদের - ভাই, ছেলে, স্বামী, পিতা, দাদা, নানাকে নৈতিক বা শারীরিক বিপদে ফেলতে প্রস্তুত নই।’

/এমপি/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী