ইউক্রেনে ২ দিনে অনেক ড্রোন মোতায়েন করেছে রাশিয়া: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
২৮ অক্টোবর ২০২২, ১৬:৪৪আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ১৬:৪৪

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মাত্র দুই দিনে ৩০টিরও বেশি ড্রোন মোতায়েন করেছে রাশিয়া। এখন পর্যন্ত ইউক্রেনে সাড় চার হাজার ক্ষেপণাস্ত্র ও আট সহস্রাধিক বিমান হামলা চালিয়েছে। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

ইউক্রেনের রাজধানী কিয়েভে ইরানের একটি বিধ্বস্ত ড্রোনের পাশে দাঁড়িয়ে ভলোদিমির জেলেনস্কি এসব কথা বলেছেন। তিনি অঙ্গীকার করেছেন মস্কোর বিমানবাহিনীর শক্তি খর্ব করার।

পশ্চিমা কর্মকর্তারা মনে করেন, রাশিয়াকে বিপুল সংখ্যক ড্রোন সরবরাহ করেছে ইরান। তবে তেহরান ও মস্কোর পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হচ্ছে।

সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ইউক্রেন যুদ্ধে রাশিয়া আগ্রাসী ড্রোন ব্যবহারকে ‘আতঙ্কজনক’ বলে উল্লেখ করেছেন। রুশ কমান্ডারদের বিরুদ্ধে ইউক্রেনের বেসামরিক হত্যা, বিদ্যুৎ ও পানির অবকাঠামোতে হামলার অভিযোগ তুলেছেন।

গত কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনের বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে রাশিয়া। এসব হামলার ফলে ইউক্রেনের বিদ্যুৎ ও পানি সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। এমন সময় এগুলো ক্ষতির মুখে পড়ছে যখন তাপমাত্রা কমতে শুরু করেছে।  

ইউক্রেন দাবি করেছে, যুদ্ধে এখন পর্যন্ত রাশিয়া চার শতাধিক ড্রোন ব্যবহার করেছে। ইরানের কাছ থেকে রাশিয়া প্রায় দুই হাজার ড্রোন কেনার চুক্তি করেছে।

/এএ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী