খেরসনে ২৪ ঘণ্টায় ৭ গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক
১২ নভেম্বর ২০২২, ০৯:০৬আপডেট : ১২ নভেম্বর ২০২২, ০৯:১১

ইউক্রেনের দক্ষিণপূর্বাঞ্চলীয় কৌশলগত গুরুত্বপূর্ণ খেরসন অঞ্চল ছেড়ে গেছে রুশ বাহিনী। খেরসন ছেড়ে যাওয়ার ২৪ ঘণ্টায় সাতটি সেতু ধ্বংস অবস্থায় পাওয়া গেছে। এসব সেতুর স্যাটেলাইট ছবি সংগ্রহ এবং বিশ্লেষণ করেছে মাক্সার টেকনোলজিস।

প্রকাশিত ছবিতে দেখা গেছে, ক্ষতিগ্রস্ত দুটির মধ্যে একটি রেল সেতু। এটি কাখোভকাতে বাঁধের ওপরে অবস্থিত। খেরসন শহরের দক্ষিণ-পূর্বে অবস্থিত আন্তোনিভস্কি সড়ক সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছিল আগেই। কিন্তু এখন এখন পুরোপুরি বিধ্বস্ত। আর পাশের রেল সেতুটিরও একই পরিস্থিতি।

খেরসনের দবিবকাতে ইনহুলসেটস নদী পার হওয়া আরেকটি সেতু বিধ্বস্ত অবস্থায় দেখা গেছে। ওই সেতু ধরে রুশ বাহিনীর প্রবেশ চোখে পড়ার মতো ছিল। ম্যাক্সার আরও জানিয়েছে, কাখোভকা বাঁধের পূর্বে অবস্থিত দুটি ব্রিজ ধ্বংস করা হয়েছে।

কিন্তু খেরসনের গুরুত্বপূর্ণ এসব ব্রিজ ধ্বংসের পেছনে কারা দায়ী তা স্পষ্ট নয়। ইউক্রেনে ও রাশিয়ার পক্ষ থেকে এ নিয়ে কোনও বক্তব্য পাওয়া যায়নি এখন পর্যন্ত। রুশ বাহিনী খেরসন অঞ্চলের ডিনিপ্রো নদীর পশ্চিম থেকে পিছু হটলে এমন তাণ্ডবের বিষয়টি সামনে এনেছে ম্যাক্সার।

এদিকে দখলকৃত খেরসন শহর থেকে রুশ সেনা প্রত্যাহারের পর শুক্রবার অঞ্চলটির পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়েছে ইউক্রেনীয় সেনারা। ইউক্রেনীয় সেনাবাহিনীর শহরে প্রবেশের পর উল্লাসে মেতেছেন স্থানীয়রা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, স্থানীয়রা উল্লাস করছেন, ইউক্রেন ও সেনাবাহিনীর প্রশংসাসূচক স্লোগান দিচ্ছেন, কারও হাতে রয়েছে ইউক্রেনের পতাকা।

এর আগে বুধবার রুশ সেনাদের খেরসনের পশ্চিম তীর থেকে চলে যাওয়ার নির্দেশ দেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। সেপ্টেম্বরে যে চারটি ইউক্রেনীয় ভূখণ্ডকে নিজেদের ভূখণ্ড বলে ঘোষণা করে খেরসন সেগুলোর একটি।

সূত্র: সিএনএন

/এলকে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী