পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলা: বিশ্ব নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
১৬ নভেম্বর ২০২২, ০৮:০০আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ০৮:১৮

ন্যাটোর সদস্য রাষ্ট্র পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ইন্দোনেশিয়ার বালিতে জি-৭ জোট নেতাদের সঙ্গে জরুরি বৈঠক বসেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পোল্যান্ডে হামলায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ইউরোপজুড়ে। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

মঙ্গলবার ইউক্রেন সীমান্তবর্তী পোল্যান্ডের একটি গ্রামে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে দুই জন নিহত হন। এটি রাশিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র ছিল বলে জানান পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ আন্দ্রেজ দুদা। সাংবাদিকদের বলেন, ক্ষেপণাস্ত্র কে বা কারা ছুড়েছে এখনও সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। এ মুহূর্তে আমাদের কাছে কোনও চূড়ান্ত প্রমাণ নেই... এটি সম্ভবত রাশিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র ছিল, এর বিস্তর তদন্ত চলছে।

এ পরিস্থিতিতে বালিতে জি-সেভেন নেতাদের সঙ্গে অনির্ধারিত জরুরি বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৈঠকে উপস্থিত হন, জার্মান চ্যান্সেলর ওলফ শলৎজ, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ইতালি ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছাড়াও ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন এবং ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল।

স্থানীয় সময় বুধবার সকালে সংক্ষিপ্ত বৈঠকে বসেন তারা। জি-২০ সম্মেলনকে কেন্দ্র করে বাইডেন এবং বিশ্বের অন্যান্য নেতারা ইন্দোনেশিয়ার বালিতে অবস্থান করছেন। 

হামলার পরিস্থিতি সম্পর্কে জানতে পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার এবং ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গের সঙ্গে আলাপ করেছেন জো বাইডেন।

এদিকে পোল্যান্ডে রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দাবি করে নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাতে নিয়মিত ভাষণে তিনি বলেন, ‘সন্ত্রাসীরা শুধু আমাদের সীমান্তেই সীমাবদ্ধ না।’

তবে তাৎক্ষণিক বিবৃতিতে প্রত্যাখ্যান করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেন-পোলিশ সীমান্তের কাছে কোনও লক্ষ্যবস্তুতে হামলা চালায়নি রাশিয়া।

/এলকে/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি