পোল্যান্ডের সেই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইউক্রেনীয় বাহিনী?

আন্তর্জাতিক ডেস্ক
১৬ নভেম্বর ২০২২, ১২:২৪আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ১২:২৪

পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ইউরোপজুড়ে। প্রাথমিকভাবে এ ঘটনায় অভিযোগের আঙ্গুল রাশিয়ার দিকে উঠলেও এখন শোনা যাচ্ছে ভিন্ন কথা। তিন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম এপি জানিয়েছে, প্রাথমিক মূল্যায়ন থেকে বোঝা যাচ্ছে, পোল্যান্ডে আঘাত হানা ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়েছে ইউক্রেন থেকে। একটি রাশিয়ান ক্ষেপণাস্ত্রের আঘাত ঠেকাতে পাল্টা ওই ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করেছিল ইউক্রেনীয় বাহিনী।

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতিপ্রাপ্ত না হওয়ায় ওই কর্মকর্তারা নিজেদের নাম প্রকাশ করতে চাননি।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, প্রাথমিক তথ্য বলছে পোল্যান্ডের বিস্ফোরণটি রাশিয়া থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের কারণে নাও হতে পারে।

এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর জন্য পূর্ণাঙ্গ তদন্ত পর্যন্ত অপেক্ষার কথাও জানান মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এবং ন্যাটো জোটভুক্ত দেশগুলো কোনও পদক্ষেপ নেওয়ার আগে পূর্ণাঙ্গ তদন্ত করবে।

/এমপি/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি