বিভিন্ন দেশে চীনের অনানুষ্ঠানিক ‘পুলিশ স্টেশন’, ইতালিতে সর্বোচ্চ

আন্তর্জাতিক ডেস্ক
০৫ ডিসেম্বর ২০২২, ১৫:০৭আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ১৯:৫১

বিশ্বজুড়ে চীনের শতাধিক অনানুষ্ঠানিক পুলিশ স্টেশনের মধ্যে সর্বোচ্চ ইউরোপের দেশ ইতালিতে। স্পেনের নাগরিক অধিকারবিষয়ক সংস্থা সেফগার্ড ডিফেন্ডার্স জানিয়েছে, বিদেশে থাকা চীনের নাগরিকদের ওপর নজরদারিসহ বিভিন্ন কারণে দেশে ফেরাতে প্রয়োজন হলে পদক্ষেপ নেয়। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে উঠে এসেছে, ইতালির উত্তরাঞ্চলীয় শহর মিলানে দুটি আনঅফিসিয়াল পুলিশ স্টেশন পাওয়া গেছে চীনের। মাদ্রিদভিত্তিক সেফগার্ড ডিফেন্ডার্স গত সেপ্টেম্বরে এক প্রতিবেদনে জানায়, নেদার‍ল্যান্ডস, কানাডা, জার্মানিসহ এই ধরনের ৫৪টি এসব পুলিশ স্টেশনের অস্তিত্ব পাওয়া গেছে। তার মধ্যে ১১টি ইতালিতে।

ইতালিতে অবস্থিত চীনের পুলিশ স্টেশনগুলো হলো রোম, মিলান, বোলজানো, ভেনিস, ফ্লোরেন্স, পর্তো ও সিসিলিতে। যদিও এসব স্টেশনের বিষয়ে বেইজিং দাবি করেছে, বিদেশে অবস্থারত নিজ দেশের নাগরিকদের শুধুমাত্র সহায়তার জন্য সার্ভিস স্টেশন খোলা হয়েছে। এসব স্টেশনের মাধ্যমে পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স নবায়ন করা হয়। অন্যদিকে নতুন শনাক্ত পুলিশ স্টেশনগুলো ক্রোয়েশিয়া, সাইবেরিয়া ও রোমানিয়ায়।

সেফগার্ড ডিফেন্ডার্স দাবি করেছে, স্টেশনগুলো সরাসরি বেইজিংয়ের মাধ্যমে পরিচালিত হয়নি। তবে বেসরকারি পুলিশ স্টেশনগুলোর মাধ্যমে হয়রানি, হুমকি ও ভয় দেখানো হয়ে থাকে। পাশাপাশি  চীনে ফিরে যাওয়ার জন্য বাধ্য করা হয় বলে অভিযোগ রয়েছে।

সেফগার্ডের পরিচালক লরা হার্থ বলেন, গত এপ্রিলে জনসাধারণ তথ্য মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্যে পর্যবেক্ষণ করে দেখেছি, মাত্র এক বছরে ২ লাখ ১০ হাজার লোককে ফিরে আসতে রাজি করানো হয়েছিল।

/এলকে/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি