জি সেভেনের পদক্ষেপকে স্বাগত জানালো পোল্যান্ডসহ তিন দেশ

আন্তর্জাতিক ডেস্ক
০৬ ডিসেম্বর ২০২২, ১৩:০৯আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ১৩:০৯

শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ কর্তৃক রুশ তেলের দাম বেঁধে দেওয়ার পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এস্তোনিয়া, লিথুয়ানিয়া ও পোল্যান্ড। সোমবার এক যৌথ ঘোষণায় এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে তারা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

এস্তোনিয়া, লিথুয়ানিয়া ও পোল্যান্ডের ইউরোপ বিষয়ক মন্ত্রীদের যৌথ ঘোষণায় বলা হয়েছে, জি-৭ এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দীর্ঘ আলোচনার ফলশ্রুতিতে রুশ তেলের দাম ৬০ ডলারে বেঁধে দেওয়া হয়েছে।

যৌথ ঘোষণায় বলা হয়, আমরা তেল বিক্রি থেকে রাশিয়ার মুনাফা পুরোপুরি বন্ধ করতে আরও কাজ করে যাবো। মূল্যসীমা বেঁধে দেওয়া ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরুদ্ধে আমাদের প্রতিক্রিয়ার একটি অংশ মাত্র। রাশিয়ার যুদ্ধে অর্থায়নের ক্ষমতা আটকে দিয়ে ইউক্রেনের প্রতি আমাদের সমর্থন অব্যাহত রাখতে হবে।

এদিকে জি-৭ কর্তৃক রুশ তেলের দাম বেঁধে দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে রাশিয়া। রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিন বলেছে, এ ধরনের পদক্ষেপ বৈশ্বিক জ্বালানি বাজারকে অস্থিতিশীল করে তুলবে। আর জি সেভেনের পদক্ষেপ ইউক্রেনে রুশ সামরিক অভিযান অব্যাহত রাখার মস্কোর সক্ষমতাকেও প্রভাবিত করবে না। তবে তাদের নেওয়া পদক্ষেপের প্রতিক্রিয়া জানানোর প্রস্তুতি নিচ্ছে মস্কো।

/এমপি/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি