বিশ্বকাপের ফাইনালে ভাষণ দেওয়া হচ্ছে না জেলেনস্কির

আন্তর্জাতিক ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২২, ১৮:৩৩আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, ১৮:৪১

কাতারে চলমান বিশ্বকাপ ফুটবলের ফাইনালে বিশ্ব শান্তির পক্ষে একটি বার্তা তুলে ধরতে চেয়েছিলেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর জন্য দ্বারস্থ হয়েছিলেন ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফার। কিন্তু তার এই অনুরোধ প্রত্যাখ্যান করেছে সংস্থাটি। একটি সূত্রের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

সূত্রমতে, জেলেনস্কির কার্যালয় থেকে অনুরোধ করা হয়েছিল ফাইনালের স্টেডিয়ামে হাজির হওয়া দর্শকদের উদ্দেশে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভিডিও লিঙ্কে যুক্ত হয়ে ভাষণ দেবেন। খেলার শুরু হওয়ার আগে তিনি এই ভাষণ দিতে চেয়েছিলেন। তবে ফিফার নেতিবাচক সিদ্ধান্ত তাদের অবাক করেছে।

অবশ্য জেলেনস্কি সরাসরি নাকি রেকর্ডকৃত ভাষণ প্রচার করতে চেয়েছিলেন তা স্পষ্ট নয়।

সূত্রটি বলে, আমরা মনে করেছিলাম ফিফা প্ল্যাটফর্মটিকে বৃহত্তর মঙ্গলের জন্য কাজে লাগাতে চায়। যদিও ফিফা ও ইউক্রেনীয় কর্তৃপক্ষের মধ্য আলোচনা চলমান রয়েছে।

এই বিষয়ে সিএনএন-এর পক্ষ থেকে ফিফার কাছে মন্তব্য জানতে চাওয়া হলে তাৎক্ষণিকভাবে সংস্থাটি সাড়া দেয়নি।

সিএনএন বলছে, ইউক্রেনের অনুরোধটি অপ্রচলিত হলেও অবাক করার মতো নয়। জেলেনস্কি বিশ্বের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানকে নিজের বক্তব্য প্রচারের জন্য কাজে লাগাচ্ছেন। ভিডিও লিঙ্কে জার্মানিতে আয়োজিত জি টুয়েন্টি সম্মেলনে ছিলেন তিনি। যুক্ত হয়েছিল কান চলচ্চিত্র উৎসবেও।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের