রাশিয়া ‘সন্ত্রাসী রাষ্ট্র’, বড় দিনে জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২২, ১১:১২আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২, ১১:২২

খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড় দিনে রাশিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ অ্যাখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি অভিযোগ করে বলেন, রুশ সেনারা ভয় দেখানো এবং আনন্দের জন্য হত্যায় মেতেছে।
 
স্থানীয় সময় শনিবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় খেরসনে রুশ হামলার কিছু ছবি দেখান। বলেন, বিশ্বকে অবশ্যই দেখতে হবে এবং উপলব্ধি করতে হবে যে আমরা কিসের বিরুদ্ধে লড়াই করছি।

সারা বিশ্বের সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টানদের সঙ্গে মিল রেখে ইউক্রেনের উপাসকরাও বড় দিন উদযাপন করছে।

প্রেসিডেন্ট জেলেনস্কি আরও বলেন, যুদ্ধের শুরুতে আমরা সব সহ্য করেছি। আমরা মস্কোর হামলা, হুমকি, পারমাণবিক ব্ল্যাকমেইল, সন্ত্রাসী কার্যক্রম এবং ক্ষেপণাস্ত্র হামলা সহ্য করেছি। আসুন এই শীতেও আমরা সহ্য করি, আমরা জানি কিসের জন্য লড়ছি।

ভার্চুয়ালি ভাষণে রাতে তিনি আরও বলেন, আগের মতোই, আমরা আমাদের ছুটির দিনগুলো উদযাপন করবো। আমরা আগে মতো হাসবো। পার্থক্যটা হলো, আমরা কোনও অলৌকিক ঘটনার জন্য অপেক্ষা করবো না। আমরা নিজেরাই নিজেদের পথ তৈরি করবো।

/এলকে/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম