উত্তর কসোভোর ব্যারিকেড তুলে নিতে সম্মত সার্ব বিক্ষোভকারীরা

আন্তর্জাতিক ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২২, ১২:৪১আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ১২:৪৬

১৯ দিন ধরে উত্তর কসোভোর মিত্রোভিকা শহরে সড়ক অবরোধ করে রাখে সার্ব বিক্ষোভকারীরা। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের চাপে পড়ে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে ব্যারিকেড সরিয়ে নিতে সম্মত হয়েছে তারা। এক প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা।

সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজেন্ডার ভুসিকি বলেন, সার্বিয়ান শহর রাস্কায় উত্তর কসোভো থেকে সার্বদের সঙ্গে দেখা করেছেন। বৃহস্পতিবার সকাল থেকেই ব্যারিকেড সরিয়ে নেবে তারা। এটি একটি দীর্ঘ প্রক্রিয়া, এতে সময় প্রয়োজন।

তিনি আরও যোগ করেন, দ্বিপাক্ষিক সমস্যাগুলো সমাধানের জন্য বেলগ্রেড এবং প্রিস্টিনার মধ্যে আলোচনার মধ্যস্থতা করছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। তারা আমাদের নিশ্চিয়তা দিয়েছে যে সড়ক অবরোধ স্থাপনকারী সার্বদের বিচারের আওতায় আনা হবে না।

ব্যারিকেড অপসারণের মধ্যে দিয়ে বেলগ্রেড ও প্রিস্টিনার মধ্যে উত্তেজনা প্রশমিত হবে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর থেকে কসোভোর উত্তরাঞ্চলে সার্বরা মাত্রোভিকা শহরে প্রবেশ ও বের হওয়ার পথে একাধিকবার রোডব্লক বসায়। সাবেক সার্ব পুলিশ সদস্যকে গ্রেফতারের পরে পুলিশের সঙ্গে গুলিবিনিময়ও হয়।

আলবেনীয় সংখ্যাগরিষ্ঠ কসোভোর উত্তরাঞ্চলে প্রায় ৫০ হাজার সার্ব বসবাস করে। তারা সার্বিয়ার সরকার বা রাষ্ট্রকে স্বীকৃতি দিতে দেয়নি। কসোভো ২০০৮ সালে সার্বিয়া থেকে স্বাধীনতা ঘোষণা করেছিল, তারা বেলগ্রেডকে নিজেদের রাজধানী মনে করে। এদেরকে সমর্থন দিচ্ছে সার্বিয়া।

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম