ইউক্রেনে অর্থোডক্স বড় দিনে যুদ্ধবিরতির নির্দেশ পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক
০৫ জানুয়ারি ২০২৩, ২১:৩১আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩, ২১:৩১

ইউক্রেনে যুদ্ধরত রুশ সেনাদের অর্থোডক্স বড় দিনে যুদ্ধবিরতি পালনের নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের স্থানীয় সময় শুক্রবার ১২টা থেকে শনিবার মধ্যরাত পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

পুতিনের যুদ্ধবিরতির এই নির্দেশ নিয়ে ইউক্রেনের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বৃহস্পতিবার রুশ অর্থোডক্স গির্জা প্রধানের যুদ্ধবিরতির আহ্বান দেশটি প্রত্যাখ্যান করেছে। ইউক্রেন এই যুদ্ধবিরতির আহ্বানকে ‘নিষ্ঠুর ফাঁদ’ হিসেবে উল্লেখ করেছে।

রুশ অর্থোডক্স গির্জার প্রধান কিরিল শুক্রবার দুপুর থেকে শনিবার মধ্যরাত পর্যন্ত ইউক্রেন ও রাশিয়ার প্রতি যুদ্ধবিরতি পালনের আহ্বান জানিয়েছিলেন। প্রাচীন জুলিয়ান বর্ষপঞ্জি অনুসারে, রাশিয়ার অর্থোডক্স গির্জা প্রতি বছরের ৭ জানুয়ারি বড় দিন উৎসব পালন করে।

/এএ/
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী