ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধবিরতিতে গোলাবর্ষণের অভিযোগ রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
০৬ জানুয়ারি ২০২৩, ১৯:৫২আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ১৯:৫২

রাশিয়া-ঘোষিত ৩৬ ঘণ্টার যুদ্ধবিরতির মধ্যেই রুশ সামরিক অবস্থানে ইউক্রেন গোলাবর্ষণ করছে। শুক্রবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই অভিযোগ করেছে। তবে রুশ যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইউক্রেন ও দেশটির পশ্চিমা মিত্ররা।  কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, লুহানস্ক, ডনেস্ক ও জাপোরিজ্জিয়াতে আক্রমণ চালিয়েছে ইউক্রেন। এমন সময় এই আক্রমণ চালানো হচ্ছে যখন রুশ সেনারা যুদ্ধবিরতি পালন করছে।

মন্ত্রণালয় আরও বলেছে, লিম্যান অঞ্চলে রুশ অবস্থান লক্ষ্য করে চারটি মর্টার শেল নিক্ষেপ করেছে ইউক্রেনীয় সেনারা।

রাশিয়ার এই যুদ্ধবিরতির ঘোষণার পর প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। ইউক্রেন বলেছে, রুশ যুদ্ধবিরতির সময় তারা লড়াই বন্ধ করবে না। কিয়েভ এটিকে রুশ সেনাদের সংগঠিত করার ফাঁদ হিসেবে উল্লেখ করেছে।

বৃহস্পতিবার রুশ অর্থোডক্স খ্রিস্টানদের বড় দিন উদযাপনের জন্য ৩৬ ঘণ্টা যুদ্ধবিরতি পালনে রাশিয়ার সেনাবাহিনীকে নির্দেশ দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

/এএ/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের