সেনাবাহিনীতে বড় ধরনের পরিবর্তন আনছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
১৮ জানুয়ারি ২০২৩, ১৯:২৯আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ১৯:২৯

ইউক্রেনে চলমান যুদ্ধে বারবার বিপর্যয়ের কারণে সেনাবাহিনীতে বড় ধরনের কাঠামোগত পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সাল থেকে শুরু হয়ে ২০২৬ সালের মধ্যে সেনাবাহিনীতে এসব পরিবর্তন আনা হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রশাসনিক সংস্কারের পাশাপাশি রাশিয়ার নৌ, মহাকাশ এবং কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনীর যুদ্ধ সক্ষমতা আরও জোরদার করার কথা জানিয়েছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। তিনি বলেন, সশস্ত্র বাহিনীর মূল কাঠামোগত উপাদানগুলোকে শক্তিশালী করার মাধ্যমে রাষ্ট্রের সামরিক নিরাপত্তা এবং রাশিয়ার গুরুত্বপূর্ণ বিষয়গুলো রক্ষা করা সম্ভব।

পশ্চিমা দেশগুলো ইউক্রেনে ক্রমবর্ধমান অস্ত্র সরবরাহের মাধ্যমে রাশিয়ার বিরুদ্ধে যে ছায়াযুদ্ধের সূত্রপাত করেছে, সেটি এই পরিবর্তনকে আরও প্রয়োজনীয় করে তুলেছে বলে উল্লেখ করেছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ।

ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে গত ১১ মাসে সামরিক বাহিনীতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে রাশিয়া। আক্রমণের শুরুতে দক্ষিণ এবং পূর্ব ইউক্রেনের বিশাল এলাকা দখল করলেও পরে বেশ কয়েকটি এলাকা ছেড়ে দিতে বাধ্য হয়েছে রুশ বাহিনী। গত সপ্তাহে সামরিক বাহিনীর প্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিমভকে ইউক্রেনে রুশ অভিযানের কমান্ডার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ইউক্রেনে বড় অঞ্চল দখল ও সশস্ত্র কর্মীর সংখ্যা ১৫ লক্ষে উন্নীত করতে ব্যর্থ হওয়ায় তীব্র অভ্যন্তরীণ সমালোচনার মুখে রয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। শুক্রবারে দেশটির প্রতিরক্ষামন্ত্রী জানান, ইউক্রেনের দনেস্ক অঞ্চলের খনিজসমৃদ্ধ শহর সলেদারের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে রুশবাহিনী।

/এটি/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম