ইউক্রেনকে উসকে দিতে স্পাই বেলুন উড়াচ্ছে রাশিয়া: যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২৩আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২৫

ইউক্রেনকে উসকে দিতে রাশিয়া স্পাই বেলুন উড়াচ্ছে বলে ধারণা করছেন ব্রিটিশ গোয়েন্দারা। তারা বলছেন, বেলুন দেখে কিয়েভ বাহিনী যেন ক্ষেপণাস্ত্র ছুড়ে, সে উদ্দেশ্যেই বেলুন উড়াচ্ছে রাশিয়া। মস্কো চাইছে, ভূমি থেকে আকাশে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্রের মজুত যেন ইউক্রেনের শেষ হয়ে যায়। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় (এমওডি) রবিবার এক গোয়েন্দা আপডেটে এ কথা জানায়।

ব্রিটিশ সামরিক কর্মকর্তারা বলেছেন, ইউক্রেনের আকাশে বেলুনের মতো বস্তু শনাক্ত হয়েছে। বস্তুগুলো রাশিয়ান হতে পারে। ইউক্রেনীয় বাহিনী যেন তাদের গোলাবারুদগুলো ব্যবহার করে, সে চক্রান্তের অংশ হিসেবে এসব বেলুন আকাশে উড়ানো হচ্ছে।

ইউক্রেনীয় কর্মকর্তারা জানান, অন্তত ছয়টি বেলুন গুলি করে ভূপাতিত করা হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি পূর্ব ডিনিপ্রপেট্রোভস্ক এলাকায় বেলুনগুলো দেখতে পায় ইউক্রেনের বিমান বাহিনী।

এমওডি বলছে, সম্ভবত বেলুনগুলো রাশিয়ান। ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে তথ্য পেতে এবং ইউক্রেনীয়দের ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং গোলাবারুদের অপচয় করাতে এই কৌশল ব্যবহার করছে মস্কো।

গত মঙ্গলবার বেলুন-আকৃতির একটি বস্তুর দেখা মিললে, কয়েক ঘণ্টার জন্য মলদোভার আকাশসীমা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। সূত্র: নিউজউইক 

/এসপি/
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী