ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তির আগে চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের প্রশংসায় পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৫৯আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩০

ইউক্রেনে রুশ আক্রমণের এক বছর পূর্তির আগে চীনের সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্কের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ভ্লাদিমির পুতিন। বুধবার চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বৈঠকে রুশ প্রেসিডেন্ট বলেছেন, মস্কো ও বেইজিং নতুন মাইলফলকে পৌঁছে যাচ্ছে।

ক্রেমলিনে ওয়াং ই-এর সঙ্গে বৈঠকে পুতিন বলেছেন, গত বছরের পরিকল্পনা মতো রাশিয়া ও চীনের সম্পর্ক এগিয়ে যাচ্ছে। সব কিছুই এগোচ্ছে এবং অগ্রগতি হচ্ছে, এবং আমরা নতুন মাইলফলক পৌঁছে যাচ্ছি।

রুশ নেতা আরও বলেছেন, বর্তমান আন্তর্জাতিক সম্পর্ক খুব জটিল। দুই মেরু ব্যবস্থার পতনের পর এর উন্নতি হয়নি। ঘটেছে বিপরীত, পরিস্থিতি আরও তীব্র হয়েছে।

বাণিজ্যের বিষয়ে বলতে গিয়ে পুতিন বলেছেন, আন্তর্জাতিক পর্যায়ে রাশিয়া ওচীনের সহযোগিতা বিশ্ব পরিস্থিতি স্থিতিশীল করতে খুব গুরুত্বপূর্ণ।

চীনা পররাষ্ট্রমন্ত্রীর মস্কো সফর নিবিড়ভাবে পর্যালোচনা করছে পশ্চিমারা। আশঙ্কা করা হচ্ছে, দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্ক ইউক্রেন যুদ্ধকে প্রভাবিত করতে পারে। যে যুদ্ধ ২৪ ফেব্রুয়ারি দ্বিতীয় বছরে পদার্পণ করবে।

যদিও ইউক্রেনে রুশ আক্রমণের ঘটনায় চীন নিরপেক্ষ বলে দাবি করে আসছে। কিন্তু তারা মস্কোর নিন্দা জানাতে অস্বীকৃতি জানিয়েছে। এছাড়া যুদ্ধের জন্য ন্যাটো দায়ী করে রাশিয়া যে অবস্থান নিয়েছে সেটি তাদের কণ্ঠে প্রতিধ্বনিত হয়েছে।

চীনা পররাষ্ট্রমন্ত্রী পুতিনকে বলেছেন, নতুন আন্তর্জাতিক পারিপার্শ্বিকতায় রাশিয়া ও চীনকে আরও নমনীয় হতে পারে। দুই দেশ প্রায় সময় সংকট ও বিশৃঙ্খলার মুখে পড়ে। কিন্তু সব সংকটে সুযোগ থাকে।

তিনি আরও বলেছেন, কিন্তু এজন্য স্বেচ্ছায় পরিবর্তন শনাক্ত করতে হবে এবং এসব পরিবর্তনে আরও সক্রিয়ভাবে পদক্ষেপ নিতে হবে বিস্তৃত কৌশলগত অংশীদারত্ব শক্তিশালী করতে।

সূত্র: সিএনএন

/এএ/
সম্পর্কিত
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের