ইউক্রেনকে ২০০ কোটি ডলারের অস্ত্র দিতে যাচ্ছে ইইউ

আন্তর্জাতিক ডেস্ক
২০ মার্চ ২০২৩, ১৮:৪৫আপডেট : ২০ মার্চ ২০২৩, ১৮:৪৫

ইউক্রেনে আরও প্রায় ২১৪ কোটি ডলার মূল্যের অস্ত্র সহযোগিতা দেওয়ার বিষয়টি চূড়ান্ত করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সোমবার এই সহযোগিতা প্রস্তাবে অনুমোদন দিতে পারেন ইইউ মন্ত্রীরা। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

কিয়েভ অভিযোগ করে আসছে, রাশিয়ার বিরুদ্ধে দীর্ঘ যুদ্ধে তাদের গোলাবারুদ ঘাটতি রয়েছে। ইইউ’র এর কাছে প্রতি মাসে সাড়ে তিন লাখ গোলাবারুদ চেয়েছে ইউক্রেন।

সোমবার ইইউ’র পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীরা ব্রাসেলসে বৈঠকে বসছেন। বৈঠকে ইউক্রেনকে ১০ লাখ গোলাবারুদ দেওয়ার পকিলল্পনায় সম্মত হতে পারেন তারা। আগামী এক বছরের মধ্যে এই গোলা সরবরাহ করা হবে।

ইইউ’র পররাষ্ট্রনীতি প্রধান জোসেপ বোরেল বলেছেন, এই বিষয়ে সমঝোতা প্রয়োজন। না হলে ইউক্রেনকে অস্ত্র সরবরাহের ক্ষেত্রে জটিলতায় পড়তে হবে।

তিনি বলেন, দ্রুততার সঙ্গে ইউক্রেনকে আরও সহযোগিতা করতে হবে, এক্ষুনি।

প্রস্তাবিত পরিকল্পনা অনুসারে, প্রথম ধাপে ১ বিলিয়ন ইউরো ইইউ দেশগুলোর মজুত বাড়ানোর জন্য। যাতে করে প্রয়োজনে দ্রুত ইউক্রেনে গোলাবারুদ পাঠানো যায়। দ্বিতীয় পাবে আরও ১ বিলিয়ন ইউরো দিয়ে ইউক্রেনের জন্য ১৫৫ মিলিমিটার গোলা কেনা হবে। এতে ইইউ’র প্রতিরক্ষা কোম্পানিগুলোর উৎপাদন বাড়বে।

সূত্র: ফ্রান্স ২৪

/এএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি