ক্রিমিয়ায় রাশিয়ার ক্ষেপণাস্ত্রের চালানে ভয়াবহ হামলা

আন্তর্জাতিক ডেস্ক
২১ মার্চ ২০২৩, ০৯:১৩আপডেট : ২১ মার্চ ২০২৩, ২০:৩৮

সোমবার (২০ মার্চ) কৃষ্ণ সাগরীয় উপদ্বীপ ক্রিমিয়ায় রাশিয়ার কালিবার ক্ষেপণাস্ত্রের বড় একটি চালানে হামলা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন। ওই ক্ষেপণাস্ত্রগুলো রেলপথে পরিবহন করা হয়েছিল। মস্কো বলছে, ড্রোনের মাধ্যমে আক্রমণ করা হয়েছে।

মস্কোর দখলে থাকা ক্রিমিয়া উপদ্বীপের উত্তরে বিস্ফোরণের ফলে রেলপথে পরিবহন করা রাশিয়ান ক্ষেপণাস্ত্র ধ্বংসের কথা জানায় ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে উপদ্বীপের ঝানকোই শহরের রুশ-নিযুক্ত প্রধান বলেছেন, ড্রোনের সহায়তায় এটি ঘটানো হয়েছে।

কীভাবে ক্ষেপণাস্ত্রের চালানে হামলা চালানো হয়েছে বা কারা করেছে, এ নিয়ে বরাবরের মতোই স্পষ্ট করেনি  ইউক্রেনীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। ২০১৪ সালের পর ক্রিমিয়ায় রুশ ক্ষেপণাস্ত্রের বহরে এটাই প্রথম শক্তিশালী হামলা বলে ধারণা করা হচ্ছে।

২০১৪ সালে ইউক্রেনীয় ভূখণ্ড ক্রিমিয়া দখল করে নিজেদের অংশ হিসেবে ঘোষণা করে রাশিয়া। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া আবারও ইউক্রেনে যুদ্ধ শুরু করেছে। পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় বাহিনীও। ক্রিমিয়া ভূখণ্ডকে পুনরুদ্ধারে প্রতিজ্ঞা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গত বছর যুদ্ধ শুরুর পর থেকে ক্রিমিয়া উপদ্বীপে বিচ্ছিন্ন হামলার ঘটনা ঘটছে। যদিও এসব হামলার কোনটির দায় স্বীকার করেনি কিয়েভ। ২০২২ সালে ক্রিমিয়ার কার্চ সেতুতে বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় ইউক্রেনকে দায়ী করেন পুতিন। 

সোমবার বিবৃতিতে ইউক্রেনীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, এমন বিস্ফোরণে রাশিয়াকে নিরস্ত্রীকরণের প্রক্রিয়া অব্যাহত রেখেছে এবং ইউক্রেনীয় ক্রিমিয়া উপদ্বীপকে দখলমুক্ত করার প্রক্রিয়া আরও এগিয়ে দিয়েছে।

কিয়েভের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, ক্ষেপণাস্ত্রগুলো কৃষ্ণ সাগরে রাশিয়ার নৌ বহরের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। ক্রিমিয়ায় রাশিয়ার প্রশাসক ইহোর এভিন বলেন, ৩৩ বছর বয়সী এক লোক ড্রোনের আঘাতে আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

ক্রিমিয়ার স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে আইভিন বলেন, ড্রোন হামলায় একাধিক ভবনে ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র: বিবিসি, আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী