চীন সফরে ম্যাক্রোঁর সঙ্গী হচ্ছেন ইইউ প্রধান

আন্তর্জাতিক ডেস্ক
২৪ মার্চ ২০২৩, ২৩:২৮আপডেট : ২৪ মার্চ ২০২৩, ২৩:৩২

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আসন্ন চীন সফরে তার সঙ্গে থাকবেন ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডের লিয়েন। শুক্রবার তিনি একথা বলেছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এপ্রিলের শুরুর দিকে চীন সফরে যাচ্ছেন ম্যাক্রোঁ। সফরে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। এমন সময় তিনি এই সফরে যাচ্ছেন যখন ইউক্রেনে যুদ্ধ বন্ধে রাশিয়াকে চাপ দেওয়ার জন্য বেইজিংকে অনুরোধ করছেন পশ্চিমা নেতারা।

ব্রাসেলসকে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের একটি শীর্ষ সম্মেলন শেষে ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, ভর ডের লিয়েনকে চীন সফরে সঙ্গী হওয়ার জন্য বলেছেন যাতে করে নিজেদের ঐক্যবদ্ধ অবস্থান তুলে ধরা যায়।

ম্যাক্রোঁও ইউক্রেনে যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর চার দেওয়ার জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, চীনের শান্তি প্রস্তাব ইতিবাচক। কিন্তু শান্তি অর্জিত হতে পারে কেবল রাশিয়া যদি ইউক্রেন থেকে সেনা প্রত্যাহার করে।

একই দিনে স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ বলেছেন, চীন একটি বৈশ্বিক ফ্যাক্টর। এই যুদ্ধ অবসানে এবং ইউক্রেন যাতে তাদের আঞ্চলিক অখণ্ডতা পুনরুদ্ধার করতে পারে সেজন্য আমাদের অবশ্যই চীনের কথা শুনতে হবে।

৩১ মার্চ চীন সফরে যাবেন সানচেজ। বেইজিংয়ে তিনি শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন।  

চলতি বছরের ফেব্রুয়ারিতে বেইজিং ১২ দফা প্রস্তাব তুলে ধরে মস্কো ও কিয়েভকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে। তবে ইউক্রেন ও পশ্চিমা কর্মকর্তারা অভিযোগ করছেন, প্রস্তাবে ইউক্রেনের দখলকৃত ভূখণ্ড থেকে রুশ সেনাদের প্রত্যাহারের বিষয়ে স্পষ্ট কিছু নেই। যুক্তরাষ্ট্র এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।  

/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী