ফ্রান্সের বিক্ষোভে সংঘর্ষ, প্যারিসে গ্রেফতার ২৭

আন্তর্জাতিক ডেস্ক
২৯ মার্চ ২০২৩, ০০:২৯আপডেট : ২৯ মার্চ ২০২৩, ০১:২১

ফ্রান্সে বিতর্কিত পেনশন সংস্কার নিয়ে বিক্ষোভ সহিংস হয়ে উঠেছে। রাজধানী প্যারিসসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন শহরে মঙ্গলবার পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ফুটেজে দেখা যায়, রাজধানীতে  বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে আতশবাজি ছুড়ছে। আর পুলিশ তাদের ওপর কাঁদানে গ্যাস ব্যবহার করছে।

ইউনিয়ন নেতারা ফ্রান্সে আইনি অবসরের বয়স ৬২ থেকে ৬৪-এ উন্নীত করার পরিকল্পনা থেকে সরে আসতে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কাছে ফের অনুরোধ করেছেন।

গণবিক্ষোভ ও ধর্মঘটের দশম দিনে ফ্রান্সজুড়ে অন্তত ১৩ হাজার পুলিশ কর্মকর্তা মোতায়েন করা হয়েছে। পুলিশ বলছে, পেনশন সংস্কার নিয়ে বিক্ষোভ চলাকালে রাজধানী প্যারিস থেকে ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন বলছেন, বিপুল পুলিশ মোতায়েন ফ্রান্সের জন্য রেকর্ড হলেও জনশৃঙ্খলার স্বার্থে এই পদক্ষেপ ন্যায়সঙ্গত।

এর আগে ধর্মঘটকারী রেলকর্মীরা রাজধানীর অন্যতম ব্যস্ত রেল স্টেশন গারে দে লিয়নে অবস্থান নিয়েছিল। ইউনিয়ন নেতারা বলছেন, অন্তত ৫ লাখ বিক্ষোভকারী প্যারিসের রাস্তায় নেমেছেন, যখন শহরের পুলিশ বাহিনী বলছে, সংখ্যাটা ৯৩ হাজারের কাছাকাছি।

সময়ের সঙ্গে ফ্রান্সের এই বিক্ষোভ বড় হচ্ছে। মঙ্গলবার পশ্চিমাঞ্চলীয় শহর রুয়েন এবং নান্টেসেও সংঘর্ষ হয়েছে। সেখানে একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর রেনেসসহ অন্যান্য শহরে বিক্ষোভকারীরা যান চলাচন বন্ধ করে দিয়েছে। লিয়ন এবং বোর্দোসহ অন্যান্য অনেক বড় শহরেও বিক্ষোভ চলছে।

বিক্ষুব্ধরা মোটরওয়ে অবরোধ করে রাখায় গণপরিবহন ব্যবস্থা একেবারে নাজেহাল। নিরাপত্তা বিবেচনায় ফ্রান্স সফর স্থগিত করেছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস।  

একটি বিশেষ সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করে পার্লামেন্টের নিম্নকক্ষে ভোট ছাড়াই আইন প্রণয়ন করতে সরকার বাধ্য করায় বিক্ষোভকারীরা ক্ষুব্ধ। গত দশ দিন ধরে তারা প্রতিবাদ জানাচ্ছে। সূত্র:বিবিসি

/এসপি/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের