পশ্চিমা গুরুত্বপূর্ণ স্থাপনাকে টার্গেট করছে রুশ হ্যাকাররা: যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক
২০ এপ্রিল ২০২৩, ০৪:৩০আপডেট : ২০ এপ্রিল ২০২৩, ০৪:৩০

যুক্তরাজ্যে সাইবার প্রতিরক্ষা সংস্থা সতর্ক করে বলেছে, পশ্চিমাদের গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামোতে রাশিয়া ও ইউক্রেনে দেশটির যুদ্ধের প্রতি সহানুভুতিশীল হ্যাকারদের আক্রমণের ঝুঁকি বাড়ছে। বুধবার দেশটির ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার (এনসিএসসি) এই সতর্কতার কথা তুলে ধরেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এনসিএসসি বলেছে, রুশপন্থি ‘হ্যাক্টিভিস্টরা’ এখন পর্যন্ত মোটা দাগে ক্ষতিকর নয় এমন আক্রমণ চালিয়ে আসছে। তারা সরকারি ওয়েবসাইটে অনুপ্রবেশ করেছে বা সেগুলোকে বন্ধ করার চেষ্টা করেছে। কিন্তু এদের মধ্যে কয়েকজন সক্রিয়ভাবে চেষ্টা করছে বড় ধরনের ক্ষয়ক্ষতি সাধনের।

সংস্থাটি আরও বলেছে, এসব রুশ হ্যাক্টিভিস্টদের অনেকে যুক্তরাজ্যসহ পশ্চিমাদের গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামোতে বিঘ্ন ও ধ্বংসাত্মক প্রভাব ফেলার চেষ্টা করছে। দুর্বল সুরক্ষার খোঁজ করে সুযোগের অপেক্ষায় আছে এসব গোষ্ঠী।

সতর্কবার্তায় আরও বলা হয়েছে, এমন গোষ্ঠীগুলো আদর্শ দ্বারা অনুপ্রাণিত এবং নিজেদের রাশিয়ার স্বার্থের সঙ্গে একীভূত করেছে কিন্তু তারা কোনও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের আওতায় নেই। এর ফলে তাদেরকে নিয়ে অনুমান করা কঠিন হয়ে পড়েছে।

বিদ্যুৎ গ্রিড বা পানি সরবরাহ ব্যবস্থারম তো জাতীয় গুরুত্বপূর্ণ অবকাঠামোতে সফল সাইবার হামলা ভয়াবহ ধ্বংসাত্মক হতে পারে।

যুক্তরাজ্যের এনসিএসসি বলছে, এমন হামলার জন্য সাধারণ উচ্চ পর্যায়ের কারিগরি দক্ষতা ও সরঞ্জাম প্রয়োজন হয়। এসব হ্যাক্টিভিস্ট গ্রুপের পক্ষে বাইরের সহযোগিতা ছাড়া এসব অর্জন সম্ভব নয়। কিন্তু সময় গড়ানোর সঙ্গে এরা আরও দক্ষ হয়ে উঠবে।

কিছু দিন আগে অনলাইনে ছড়িয়ে যুক্তরাষ্ট্রের অতি গোপন গোয়েন্দা নথিতে উল্লেখ করা হয়েছে, রুশপন্থি হ্যাকারদের একটি গোষ্ঠী কানাডার গ্যাস অবকাঠামোতে অনুপ্রবেশ করেছে।

 /এএ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী