নরওয়ের ১০ কূটনীতিককে বহিষ্কার করলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
২৭ এপ্রিল ২০২৩, ০০:৪৪আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ০০:৪৭

নরওয়ে দূতাবাসের ১০ জন কূটনীতিককে অবিলম্বে মস্কো ছাড়ার নির্দেশ দিয়েছে রাশিয়া। নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার (২৬ এপ্রিল) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র রাগনহিল্ড সিমেনস্টাড বলেন, নরওয়ের রাষ্ট্রদূতকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দূতাবাসে ১০ জন কূটনীতিক রাশিয়ায় থাকার যোগ্য নন। কূটনীতিকদের অবশ্যই অল্প সময়ের মধ্যে রাশিয়া ত্যাগ করতে হবে।

গুপ্তচরবৃত্তির অভিযোগে সম্প্রতি রুশ দূতাবাসের ১৫ কর্মীকে বরখাস্ত করে অসলো। মুখপাত্রের রাগনহিল্ডের মতে, রাশিয়া প্রতিশোধের জেরেই এখন নরওয়ের কূটনীতিকদের বরখাস্ত করেছে। 

১৫ রুশ কূটনীতিককে বরখাস্তের জেরে বুধবার নরওয়ের রাষ্ট্রদূতকে তলব করে শক্ত প্রতিবাদ জানায় মস্কো। নিজেদের কূটনীতিক বরখাস্তে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও তলানির দিকে নিয়ে যাবে বলে উল্লেখ করেছে রাশিয়া।

এ ঘটনায় নরওয়ে জানিয়ে, রাশিয়ার এ ধরনের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে এটি প্রতিশোধমূলক পদক্ষেপ। রুশ কর্তৃপক্ষ ভালো করেই জানেন, আমাদের কূটনীতিকরা তাদের নিজেদের স্বাভাবিক কাজটিই করে যাচ্ছেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর পর বিশ্বের অধিকাংশ দেশ এর বিরুদ্ধে যায়। যুদ্ধের কারণে ইউক্রেনের মিত্র দেশগুলো বিভিন্ন কারণ দেখিয়ে অনেক রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে। পাল্টা প্রতিক্রিয়া মস্কোয় থাকা অনেক কূটনীতিককেও বহিষ্কার করে রুশ কর্তৃপক্ষ। সূত্র: সিএনএন

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক