জি-৭ সম্মেলন

জাপানে জেলেনস্কিকে সুনাকের অভিবাদন

আন্তর্জাতিক ডেস্ক
২০ মে ২০২৩, ১৫:৪৯আপডেট : ২০ মে ২০২৩, ১৬:২৫

হিরোশিমায় শুরু হওয়া জি-৭ সম্মেলনে যোগ দিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জাপানে পৌঁছেছেন। এসময় তাকে অভিবাদন জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

শনিবার (২০ মে) জাপানে পৌঁছানোর পর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বিবৃতিতে জি-৭ আলোচনাকে ইউক্রেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করেছেন জেলেনস্কি। জোটের সদস্য না হয়েও জাপানি প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে রবিবার (২১ মে) সম্মেলনে যোগ দেবেন তিনি।

টুইটে জেলেনস্কি আরও বলেন, ‘জি-৭ সম্মেলনে ইউক্রেনের মিত্র ও অংশীদারদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। নিরাপত্তা ও সহযোগিতা বাড়িয়ে ইউক্রেনের জয় নিশ্চিতে আলোচনাটি গুরুত্বপূর্ণ। আমার বিশ্বাস, শান্তি আসবে।’

গত সপ্তাহের সোমবার জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর কিয়েভকে শতাধিক আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ও ড্রোন সহায়তার ঘোষণা দেন সুনাক। এগুলোর মধ্যে স্টর্ম শ্যাডো ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে। এদিকে শুক্রবার জি-৭ সম্মেলনের বৈঠকে ইউক্রেনকে অত্যাধুনিক মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে সহায়তা করতে পশ্চিমা মিত্র দেশগুলোকে সম্মতি দিয়েছে যুক্তরাষ্ট্র।

জি-৭ হলো অর্থনীতিতে শীর্ষ ৭ দেশের একটি জোট। সদস্য রাষ্ট্রগুলো হলো যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, কানাডা ও ইতালি। সদস্য না হলেও সম্মেলনে প্রতিনিধি পাঠায় ইউরোপীয় ইউনিয়ন। তবে সম্প্রতি বিভিন্ন দেশকে অংশগ্রহণে আমন্ত্রণ জানিয়েছে জোটটি।

সূত্র: বিবিসি, সিএনএন

/এটি/এলকে/
সম্পর্কিত
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান