রাশিয়ার বেলগোরোদে রুশ গোষ্ঠীই হামলা চালিয়েছে, দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক
২৩ মে ২০২৩, ১৪:২৬আপডেট : ২৩ মে ২০২৩, ১৪:২৬

‘ক্রেমলিনবিরোধী মনোভাবসম্পন্ন’ দুটি রুশ আধা সামরিক বাহিনী রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে সশস্ত্র হামলা করেছে বলে দাবি করছে ইউক্রেনের সামরিক গোয়েন্দা বিভাগ। অপরদিকে ইউক্রেনীয় সামরিক বাহিনীর ‘নাশকতাকারী’ দলকে হামলার জন্য দায়ী করছে মস্কো। সোমবার (২২ মে) ইউক্রেন সীমান্তের রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে সশস্ত্র হামলা হয়।

বেলগোরোদ অঞ্চলের গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলছেন, ইউক্রেন সীমান্তবর্তী গ্রাইভোরোন অঞ্চল দিয়ে ইউক্রেনীয় সামরিক বাহিনীর একটি ‘নাশকতাকারী দল’ রাশিয়ায় অনুপ্রবেশ করে। এ দলটিকেই হামলার পেছনে দায়ী করছেন তিনি।

ইউক্রেনীয় গোয়েন্দা মুখপাত্র অ্যান্ড্রি ইয়োসোভ বলেছেন, ‘ফ্রিডম অব রাশিয়া লিজিওন’ ও ‘রাশিয়ান ভলান্টিয়ার কর্পস’ নামক দুটি গোষ্ঠী এই হামলা চালিয়েছে। তিনি বলেন, দল দুটি হামলার দায় নিজেরাও স্বীকার করেছে। তবে এসব দাবির পক্ষে কোনও প্রমাণ দিতে পারেননি তিনি।

ইয়োসোভের মতে বেলগোরোদে এ দুটি গোষ্ঠীর তৎপরতা রাশিয়ার আন্তঃসীমান্ত হামলা থেকে ইউক্রেনকে রক্ষার্থে একটি ‘নিরাপত্তা অঞ্চল’ তৈরি করবে। সুত্র: রয়টার্স 

/এটি/এএ/
সম্পর্কিত
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের