অভিবাসন সংকট: গ্রিসে ডুবে যাওয়া নৌকায় ছিল ১০০ শিশু

আন্তর্জাতিক ডেস্ক
১৬ জুন ২০২৩, ১০:২০আপডেট : ১৬ জুন ২০২৩, ১০:২০

দক্ষিণ গ্রিসের কাছে ডুবে যাওয়া মাছ ধরার নৌকাটিতে অন্তত ১০০ শিশু ছিল বলে জানিয়েছেন নৌকার বেঁচে যাওয়া যাত্রীরা। এই দুর্ঘটনায় ইতোমধ্যেই অন্তত ৭৮ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। নৌকাটিতে ৭৫০ জন যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে। এখনও অনেক মানুষ নিখোঁজ থাকলেও তাদের জীবিত উদ্ধারের আশা সময়ের সঙ্গে কমে আসছে।  

গ্রিক টিভি জানিয়েছে, মানবপাচারের সন্দেহে বেশ কয়েকজন মিসরীয়সহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। নৌকাটি মিসর থেকে খালি রওনা হয়েছিল। লিবিয়ার টোব্রুক বন্দর থেকে এটি ইতালির উদ্দেশ্যে অভিবাসীদের তুলে নিয়েছিল।

মঙ্গলবার রাতে নৌকাটি শনাক্ত করে ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থা-ফ্রন্টেক্স। গ্রিসের উপকূলীয় শহর পাইলোস থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে আন্তর্জাতিক জলসীমায় নৌকাটিকে শনাক্ত করে সংস্থাটি। কোস্ট গার্ডের একটি নৌযান সেটির কাছে গিয়ে সহযোগিতার প্রস্তাব দেয়।

কোস্ট গার্ড জানায়, নৌকার যাত্রীরা তাদের সহযোগিতা প্রত্যাখ্যান করে এবং যাত্রা অব্যাহত রাখতে আগ্রহ প্রকাশ করে। কয়েক ঘণ্টা পর নৌকাটি ডুবে যায়। এর পর তল্লাশী ও উদ্ধার অভিযান শুরু হয়; যা চলছে এখনও। 

স্থানীয় একটি হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. ম্যানোলিস মাকারিস বলেন, ‘বেঁচে থাকা লোকজন জানিয়েছে নৌকায় শিশু ও নারী ছিল।’

তিনি বলেন, ‘একজন আমাকে ১০০ শিশুর কথা বলেছে। অন্যজন বলছে, সংখ্যাটা ৫০। তাই আমি কিছুটা দ্বিধাগ্রস্ত।’

দুর্ঘটনায় অন্তত ৬০০ জনের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করছেন ডা. মাকারিস।

সূত্র: বিবিসি 

/এসপি/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী