জলবায়ু সংকট মোকাবিলা

আরও ২০০ বিলিয়ন ডলারের ঋণ তহবিলের প্রতিশ্রুতি

আন্তর্জাতিক ডেস্ক
২৬ জুন ২০২৩, ০২:৪২আপডেট : ২৬ জুন ২০২৩, ০২:৪২

জলবায়ু সংকট মোকাবিলায় স্বল্প আয়ের দেশগুলোকে সহযোগিতার জন্য বিশ্ব ব্যাংকসহ কয়েকটি উন্নয়ন ব্যাংক অতিরিক্ত ২০০ বিলিয়ন ডলার ঋণ দেবে বলে প্রত্যাশা করা হচ্ছে। দরিদ্র দেশগুলোতে জলবায়ু পরিবর্তন ও করোনা পরবর্তী ঋণের বোঝা কমাতে শুক্রবার (২৩ জুন) প্যারিস সম্মেলনে এমন প্রতিশ্রুতি পাওয়া গেছে। এই পদক্ষেপ বাস্তবায়িত হলে ধনী দেশগুলোকে আরও বেশি অর্থ দিতে হবে।

সম্মেলনের চূড়ান্ত বিবৃতিতে বলা হয়, ‘আগামী ১০ বছরের মধ্যে প্রতিষ্ঠানগুলোর ঋণ দেওয়ার সামগ্রিক ক্ষমতা ২০০ বিলিয়ন ডলার বৃদ্ধি পাবে বলে আশাবাদী আমরা।’

তবে ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক ইন্টারন্যাশনালের বৈশ্বিক রাজনৈতিক কৌশলের প্রধান হারজিৎ সিং বলছেন, জলবায়ু সংকট মোকাবিলায় এমন পদক্ষেপের জন্য স্থায়ী আর্থিক সংস্থান প্রয়োজন। কিন্তু বিশ্ব ব্যাংক, আইএমএফ ও অন্যান্য উন্নয়ন ব্যাংকগুলো বেসরকারি বিনিয়োগের দিকে বেশি ঝুঁকে পড়েছে। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন না তিনি।

উন্নয়নশীল দেশগুলোকেও জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে ১০০ বিলিয়ন ডলারের সহায়তা দেওয়ার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন সম্মেলনে অংশগ্রহণকারী নেতারা।

অবশ্য দুই দিনের এই সম্মেলনে অনেক প্রতিনিধিই বলেছেন, বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলকে এমন ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলার জন্য উপযোগী করে তুলতে সংস্কারের প্রয়োজন।

সূত্র: রয়টার্স

/এটি/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম