ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন

দুই লাখ শিশু নিখোঁজ, দাবি জেলেনস্কির

আন্তর্জাতিক ডেস্ক
০৭ জুলাই ২০২৩, ০০:৫৮আপডেট : ০৭ জুলাই ২০২৩, ০১:০৫

ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরুর পর প্রায় ২ লাখ শিশু নিখোঁজ হয়েছে। এমন দাবি করে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘আমরা জানি না, কোথায় আছে এই দুই লাখ শিশু।’

বৃহস্পতিবার (৬ জুলাই) বলকান অঞ্চলের দেশ বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় সফরে যান জেলেনস্কি। সেখানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘নিখোঁজদের মধ্যে অনেকে নির্বাসিত, কেউ কেউ রুশ দখলকৃত অঞ্চলে রয়েছে। আমরা জানি না তাদের কে কে বেঁচে আছে।’

ইউক্রেনে হামলা শুরুর পর অনেক শিশুকে জোরপূর্বক এবং বেআইনিভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে মস্কোর বিরুদ্ধে। কিন্তু এ বিষয়ে মুখ খোলেনি পুতিন প্রশাসন।

কথিত জোরপূর্বক নির্বাসনের দায়ে গত মার্চ মাসে প্রেসিডেন্ট পুতিন এবং তার শিশু অধিকার কমিশনার মারিয়া লভোভা বেলোভার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত।

অভিযোগ রয়েছে, অনেক শিশুকে রাশিয়ার পরিবারের কাছে দত্তক দেওয়া হয়েছে। ইউক্রেনীয় শিশুদের ১৯টি ভিন্ন রুশ অঞ্চলের প্রতিষ্ঠান ও অন্য পরিবারের কাছে পাঠানো হয়। এর মধ্যে সাইবেরিয়ার নভোসিবিরস্ক, ওমস্ক, টিউমেন অঞ্চল এবং আর্কটিকের মুরমানস্ক রয়েছে। ২০২২ সালে ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে চলছে ভয়াবহ যুদ্ধ। এখন পর্যন্ত শিশুসহ হাজার হাজার বেসামরিক নাগরিক প্রাণ গেছে রাশিয়ার হামলায়।

সূত্র: সিএনএন

/এলকে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের