ন্যাটোয় যোগ দিতে ইউক্রেনকে সময়সীমা, সমালোচনা জেলেনস্কির

আন্তর্জাতিক ডেস্ক
১২ জুলাই ২০২৩, ১০:২০আপডেট : ১২ জুলাই ২০২৩, ১০:৩৩

ইউক্রেন কবে নাগাদ সামরিক জোট ন্যাটোয় যোগ দিতে পারবে– এ বিষয়ে নির্দিষ্ট সময় নির্ধারণ করতে রাজি নয় জোটের মিত্ররা। পশ্চিমা জোটটি বলছে, শর্তপূরণ এবং মিত্ররা সম্মতি দিলেই ন্যাটোয় যোগ দিতে পারবে দেশটি। যা সময় সাপেক্ষ। এ বিষয়ে সমালোচনা করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের শুরু থেকে ন্যাটোয় যোগ দিতে মিত্রদের প্রতি বার বার অনুরোধ জানিয়ে আসছেন জেলেনস্কি। এ নিয়ে সদস্য দেশগুলো এতদিনেও সমাধানে পৌঁছাতে পারেনি।

এ অবস্থায় লিথুয়ানিয়ার রাজধানীতে মঙ্গলবার (১১ জুলাই) থেকে শুরু হয়েছে ন্যাটোর দুই দিনের শীর্ষ সম্মেলন। জোটের পক্ষ থেকে বলা হয়েছে, ন্যাটোয় ইউক্রেনের দ্রুত যোগদানের প্রয়োজনীয়তা স্বীকার করছে, কিন্তু এখনই সময় নির্ধারণ সম্ভব নয়।

ন্যাটো জোট, ছবি: আল জাজিরা

জোটের পক্ষ থেকে এ ধরনের বিবৃতির কয়েক ঘণ্টা আগে জেলেনস্কি বলেছিলেন, ইউক্রেনকে ন্যাটোতে আমন্ত্রণ জানানো বা সদস্য করার কোনও প্রস্তুতি নেই বলে মনে হচ্ছে।

কিয়েভ বলছে, রাশিয়ার যুদ্ধ চলা অবস্থায় জোটে না নেওয়া হলেও যুদ্ধ শেষ হলে যেন দ্রুত অন্তর্ভুক্ত করা হয়।

ইউক্রেনের ধ্বংসযজ্ঞ বাখমুত শহরে ভাষণে জেলেনস্কি বলেছেন, তার দেশ ন্যাটোয় যোগ দিলে সামরিক জোটটি আরও শক্তিশালী হবে। ইউক্রেনকেও নিরাপত্তা দেবে এই ন্যাটো।

ভার্চুয়ালি ভাষণে জেলেনস্কি বাখমুত থেকে ইউক্রেনের পতাকা তুলে ধরেন। এই জায়গাটি রুশ আক্রমণের সবচেয়ে দীর্ঘ এবং রক্তক্ষয়ী যুদ্ধের স্থান। যার অনেকটা রাশিয়ার নিয়ন্ত্রণে চলে গেছে। তবে পাল্টা আক্রমণে পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে জেলেনস্কির বাহিনী।

ন্যাটোয় যোগ দিতে ইউক্রেনকে সময়সীমা, সমালোচনা জেলেনস্কির

/এলকে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের