অবৈধ অভিবাসীরা সব দেশের জন্য ক্ষতিকর: মেলোনি

আন্তর্জাতিক ডেস্ক
২৪ জুলাই ২০২৩, ০২:৩৩আপডেট : ২৪ জুলাই ২০২৩, ০২:৩৩

ভূমধ্যসাগরের আশেপাশের দেশগুলোর ক্ষতি করছে অবৈধ অভিবাসীরা। শনিবার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই মন্তব্য করেছেন। একই সঙ্গে মানবপাচারকারীদের বিরুদ্ধে সব দেশকে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

জর্জিয়া মেলোনি বলেন, এই অবৈধ অভিবাসীরা আমাদের প্রত্যেকের ক্ষতি করছে। এদের কাছ থেকে আমরা কেউই লাভবান হচ্ছি না। এরা অল্প সময়ে টাকা-পয়সার মালিক হয়। তারপর সেগুলো ব্যবহার করে সরকারের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়।

কিন্তু অভিবাসীদের বিরুদ্ধে মেলোনির আগের অবস্থান এমন কঠোর ছিল না। কিছু দিন আগে রোমে একটি আন্তর্জাতিক সম্মেলনে তিনি বলেছিলেন, বৈধভাবে আরও অভিবাসী নিচ্ছে তার সরকার। ইউরোপ ও ইতালির অভিবাসী প্রয়োজন।

তবে তিনি আরও বলেছিলেন, অবৈধ অভিবাসীদের বিপজ্জনক ভূমধ্যসাগর পাড়ি দেওয়া বন্ধ করতে আরও উদ্যোগ নেওয়া প্রয়োজন।

এই মাসের শুরুতে ৪ লাখ ৫২ হাজার নতুন কাজের ভিসা দেওয়ার ঘোষণা দেয় ইতালি। ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে ইউরোপের বাইরে থেকে কর্মী নেবে তারা। ইতালির ভিসা অনুমোদনের হার প্রতি বছরই বাড়ছে। ২০২৫ সালে তা বেড়ে সর্বোচ্চ ১ লাখ ৬৫ হাজার হয়েছে। করোনা মহামারির আগে এই সংখ্যা ছিল ৩০ হাজার ৮৫০।

গত বছর ক্ষমতায় আসার পর থেকেই অভিবাসী ও মানবপাচারকারীর বিরুদ্ধে সোচ্চার মেলোনি। তিনি ইউরোপের অন্যন্যা দেশগুলোকে এক সঙ্গে কাজ করার আহ্বান করে যাচ্ছেন।

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে চলতি বছর এখন পর্যন্ত ৮৩ হাজার অভিবাসী ইতালিতে প্রবেশ করেছে। ২০২২ সালে যা ছিল ৩৪ হাজার।

 

/এসএইচএম/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম