রুশ দূতাবাসের ৪৫ কর্মীকে বহিষ্কার করলো মলদোভা

আন্তর্জাতিক ডেস্ক
২৭ জুলাই ২০২৩, ২২:২৫আপডেট : ২৮ জুলাই ২০২৩, ১১:৪০

রাশিয়ার ‘অবন্ধুসূলভ আচরণের’ জন্য রুশ দূতাবাসের ৪৫ কর্মীকে বহিষ্কার করার ঘোষণা দিয়েছে মলদোভা। এর ফলে দূতাবাসে কর্মী সংখ্যা ২৫ জনে নেমে আসবে। মস্কোতে মলদোভার দূতাবাসেও সমান সংখ্যক কর্মী রয়েছেন। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের ওপর আক্রমণের পর থেকেই মস্কোর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ করে আসছে মালদোভা।

দূতাবাসকর্মীদের বহিষ্কারের তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। তারা বলেছে, এর জবাব দেওয়া হবে।

মঙ্গলবার মলদোভার পররাষ্ট্র মন্ত্রণালায় রাশিয়ার একটি প্রতিবেদন দেখে উদ্বিগ্ন হয়। ওই প্রতিবেদনে দেখানো হয়েছে, রুশ দূতাবাসের ছাদের ওপর নজরদারি সরঞ্জাম বসানো হয়েছে। প্রতিবেদনটি প্রকাশ করেছে রাশিয়ার অনুসন্ধানী ওয়েবসাইট ইনসাইডার ও মলদোভার জার্নাল টিভি।

বুধবার বহিষ্কারের ঘোষণা দিয়ে মন্ত্রণালয় বলেছে, চলমান উত্তেজনা এবং অবন্ধুত্বপূর্ণ কর্মকাণ্ডের কারণে এই ‍সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৫ আগস্টের মধ্যে তাদের চলে যেতে হবে।

মলদোভার পররাষ্ট্রমন্ত্রী নিকু পোপেস্কু বলেছেন, অনেক বছর ধরে আমরা রাশিয়ার অপকর্মের স্বীকার হয়েছি। যার সবগুলোই দূতাবাসের মাধ্যমে হয়েছিল।

/এএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি