চীনের বিআরআই উদ্যোগ থেকে বেরিয়ে যেতে চায় ইতালি

আন্তর্জাতিক ডেস্ক
৩১ জুলাই ২০২৩, ২২:০৫আপডেট : ৩১ জুলাই ২০২৩, ২২:০৫

চীনের গুরুত্বপূর্ণ বেল্ট অ্যান্ড রোড ইনিশিটিয়েটিভ (বিআরআই)-এ ইতালির যোগদানের সিদ্ধান্ত ছিল ‘খুব খারাপ’। ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রসেটো এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন। একই সঙ্গে তিনি বলেছেন, বেইজিংয়ের সঙ্গে সম্পর্কের অবনতি না করে এই উদ্যোগ থেকে বেরিয়ে যাওয়ার উপায় খুঁজছে রোম। সাক্ষাৎকারটি রবিবার প্রকাশিত হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গুইদো ক্রসেটো বলেছেন, চার আগে তৎকালীন সরকারের নেওয়া এই সিদ্ধান্তের ফলে ইতালির রফতানি খুব একটা বাড়েনি। বিপরীতে ইতালিতে চীনের রফতানি অনেক বেড়েছে।

২০১৯ সালে বিআরআই-তে স্বাক্ষর করে ইতালি। দেশটি ছিল একমাত্র গুরুত্বপূর্ণ পশ্চিমা সদস্য। ইতালির সরকার এই চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার উপায় খুঁজতে যে কমিটি করেছে ক্রসেটো সেই কমিটির একজন সদস্য।

চীনকে এশিয়া, ইউরোপ ছাড়িয়ে সংযুক্ত করতে পুরনো সিল্করোড পুনরায় গড়ে তোলার লক্ষ্যে বেইজিংয়ের বিআরআই প্রকল্প। সড়ক ও পরিবহন রুট গড়ে তুলতে দেশটি ব্যাপক অবকাঠামো গড়ে তুলছে। তবে সমালোচকরা এটিকে চীনের ভূরাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবে মনে করেন।

চলতি বছর মার্চ মাসের তথ্য অনুসারে, ২০০৮ থেকে ২০২১ সাল বিআরআই ঋণ নেওয়া দেশগুলো তা পরিশোধে হিমশিম খাচ্ছে। দেশগুলোকে সহযোগিতায় ২৪০ বিলিয়ন ডলার ব্যয় করেছে।

ক্রসেটো বলেছেন, সিল্করোডে যোগ দেওয়া ছিল একটি আশু ও খুব খারাপ সিদ্ধান্ত। যার ফলে ইতালিতে চীনের রফতানি বহুগুণ বেড়েছে। কিন্তু চীনে ইতালির রফতানির ক্ষেত্রে একই ধরনের প্রভাব ছিল না।

তিনি আরও বলেছেন, এখন ইস্যু হলো সম্পর্কর অবনতি না করে বিআরআই থেকে বের হওয়া। কারণ এটি সত্য যে চীন একটি প্রতিদ্বন্দ্বী কিন্তু একই সঙ্গে একটি অংশীদারও।

বৃহস্পতিবার হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকের পর ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, বিআরআই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ডিসেম্বর পর্যন্ত সরকারের হাতে সময় রয়েছে এবং শিগগিরই তিনি বেইজিং সফর করবেন।

/এএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের